জয়েন করুন

গেমারদের মন জয় করবে OnePlus Nord 5, ১৪৪ এফপিএসে খেলা যাবে Call of Duty Mobile গেম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 10:54 AM

OnePlus-এর পরবর্তী মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন Nord 5 শীঘ্রই বাজারে আসবে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার এর ক্ষমতা ও গেমিং পারফরম্যান্স সম্পর্কে জানা গেল। সংস্থার‌ দাবি অনুযায়ী, নতুন OnePlus Nord 5 মডেলটি Call of Duty Mobile (CoDM) বা Battlegrounds Mobile India (BGMI)-এর মতো হাই-এন্ড গেমে ১৪৪এফপিএস হাই ফ্রেম-রেট দীর্ঘক্ষণ ধরে বজায় রাখতে সক্ষম। ওয়ানপ্লাস দাবি করেছেন যে, অভ্যন্তরীণ টেস্টিংয়ে ফোনটি টানা ৫ ঘণ্টা এই পারফরম্যান্স ধরে রেখেছে।

OnePlus Nord 5 ফোনে থাকবে ১২ জিবি র‌্যাম

তবে জানিয়ে রাখি, ওয়ানপ্লাস নর্ড ৫ এর এই টেস্ট করা হয়েছে ফোনের ১২ জিবি র‌্যামের ভার্সনের উপর, যেখানে ভলিউম ৭৫ ডেসিবেল (dB)-এ এবং ডিসপ্লে ব্রাইটনেস ২৮০ নিটসে সেট করা ছিল। সেই সঙ্গে ফোনটির ‘অ্যাডপ্টিভ ফ্রেম বুস্টার’ এবং ‘প্রো গেম মোড’ চালু ছিল, যা সম্ভবত লেটেস্ট OxygenOS-এরই ফিচার। ফলে ডিভাইসটি নতুন OxygenOS ভার্সন সহ লঞ্চ হবে বলেই আমাদের অনুমান।

এদিকে জানা গেছে, ওয়ানপ্লাস নর্ড ৫ মডেলে আছে ফ্ল্যাট ডিসপ্লে, মাঝখানে পাঞ্চ-হোল ক্যামেরা এবং তুলনামূলকভাবে পাতলা ও সমান বেজেল। এই ডিজাইন ইঙ্গিত দিচ্ছে যে, স্মার্টফোনটিকে গেমার এবং হেভি ইউজারাদের জন্য আনা হচ্ছে।

এদিকে OnePlus Nord 5 মডেলে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। আর ডিভাইসটি “Smartest” এবং “Fastest Nord Ever” ট্যাগ সহ আসবে। তার মানে স্পষ্ট যে, শুধু হার্ডওয়্যার নয়, AI ও সফটওয়্যার দিক থেকেও বড়সড় পরিবর্তন আসছে।ইতিমধ্যেই জানা গেছে যে, ফোনটি ২ জুলাই লঞ্চ হবে। এর দাম রাখা হবে ৩০,০০০ টাকার কাছাকাছি।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা