জয়েন করুন

OnePlus Nord 6 আগামী মাসে লঞ্চ হচ্ছে, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে 9000mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 24, 2026 11:53 PM

অবশেষে সামনে এল OnePlus Nord 6 স্মার্টফোনের লঞ্চের তারিখ। আগামী ৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় ভারতে ফোনটি লঞ্চ হতে চলেছে। পাশাপাশি কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এতে ১৬৫ এফপিএস পর্যন্ত স্মুথ গেমিং পাওয়া যাবে। এই ফিচার গেমারদের বিশেষ সুবিধা দেবে। এর পাশাপাশি OnePlus Nord 6 মডেলে ৯০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর সহ আসবে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল জেনে নেওয়া যাক।

OnePlus Nord 6 এর সম্ভাব্য দাম ও উপলব্ধতা

লঞ্চের পর ওয়ানপ্লাসের এই মডেলটি অ্যামাজন থেকে কেনা যাবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইটটি এই ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড ৬ ফোনের দাম ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে থাকতে পারে।

মাইক্রোসাইট থেকে জানা গেছে, স্মার্টফোনটি হোলোগ্রাফিক কুইক সিলভার, ফ্রেশ মিন্ট ও পিচ ব্ল্যাক কালার অপশনে আসবে বলে জানা গেছে। নামগুলি থেকে স্পষ্ট যে ভ্যারিয়েন্টগুলি যথেষ্ট স্টাইলিস লুক অফার করবে।

পারফরম্যান্সের জন্য OnePlus Nord 6 হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেট ৪এনএম টেকনোলজিতে তৈরি। বিশেষ করে সিপিইউ, জিপিইউ ও এআই পারফরম্যান্সে উন্নতি দেখা যাবে।

ফোনটির সামনে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED স্ক্রিন দেখা যাবে, এই ডিসপ্লে HDR ও হাই ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির মতে, একবার চার্জে এই ব্যাটারি প্রায় তিন দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে ৮০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি