জয়েন করুন

OnePlus Nord 6 ধামাকা ফিচার সহ আসছে, থাকবে 9000mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 19, 2026 11:31 PM

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus Nord 6। ফোনটি গত বছরের জুলাইয়ে বাজারে আসা Nord 5 এর উত্তরসূরি হবে। যদিও সংস্থার পক্ষ থেকে ডিভাইসটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে টিপস্টারদের দৌলতে এর লঞ্চের সময় সহ ফিচার সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি টিপস্টার যোগেশ ব্রারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, আসন্ন Nord 6 মডেলটি অনেকটাই OnePlus Turbo 6 এর মতো স্পেসিফিকেশন সহ আসবে।

জানিয়ে রাখি, টার্বো মডেলটি চলতি বছরের জানুয়ারিতে চীনে লঞ্চ হয়েছিল। তাই আমাদের অনুমান যে, আসন্ন Nord 6 আদতে Turbo 6 এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। কারণ ওয়ানপ্লাস আগেও এই কাজ করেছে।

OnePlus Nord 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড ৬ এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হবে ১৬৫ হার্টজ পর্যন্ত এবং পিক ব্রাইটনেস লেভেল ১৮০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হতে পারে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

ক্যামেরার কথা বললে, চীনে লঞ্চ হওয়া Turbo 6 মডেলে ছিল ৫০ মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। তবে ভারত এবং গ্লোবাল মার্কেটে OnePlus Nord 6 স্মার্টফোনে মনোক্রোম সেন্সরের পরিবর্তে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সামনে নতুন সেন্সরের সেলফি ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারির কথা বললে Turbo 6 ডিভাইসে ছিল ৯০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং। আশা করা হচ্ছে একই ব্যাটারি Nord 6 মডেলেও থাকবে।

যদিও দামের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, Nord 5 এর তুলনায় দাম কিছুটা বাড়তে পারে। উল্লেখ্য, Nord 5 ভারতে লঞ্চ হয়েছিল ৩১,৯৯৯ টাকায়।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি