জয়েন করুন

মাসে মাত্র ৮৭৩ টাকা দিয়ে OnePlus Nord CE4 Lite 5G ফোন, সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার

avatar
Written By : Suman Patra
Updated Now: March 19, 2025 7:32 PM

বাজেট স্মার্টফোন সেগমেন্টে ফিচার ও ডিজাইনের সঠিক ভারসাম্য দিচ্ছে OnePlus Nord CE4 Lite। এই স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে’র রেজোলিউশন ১০৮০ × ২৪০০ পিক্সেল। এই ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ২১০০ নিটস পর্যন্ত।

মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট। ফটোগ্রাফির ক্ষেত্রে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। ফ্রন্টে সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

অ্যাপ, ফাইল, ছবি ভিডিয়ো সেভ করার জন্য স্টোরেজ রয়েছে ভরপুর। OnePlus Nord CE4 Lite 5G ডিভাইসে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প রয়েছে। আজকাল ফোনের অত্যধিক ব্যবহারের কারণে ব্যাটারির উপর বিশাল চাপ পড়ে। তা সামলানোর জন্য মজুত ৫৫০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং সঙ্গে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং।

ফিচার্স ও স্পেসিফিকেশনের নিরিখে এই সেগমেন্টে অন্যতম দাবিদার ওয়ানপ্লাসের এই ডিভাইস। তবে এটি কেনার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয়তা এবং চাহিদা বুঝেই সিদ্ধান্ত নেবেন।

OnePlus Nord CE4 Lite 5G ফোনের দাম ও অফার

OnePlus Nord CE4 Lite ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Amazon-এ ২০,৯৯৯ টাকা। তবে, সেলের সময় আপনি এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। ব্যাংক কার্ডের মাধ্যমে এর সাথে ১৫০০ টাকার আলাদা ছাড় পাওয়া যাবে। এটির EMI শুরু নূন্যতম ৮৭৩ টাকা থেকে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি