জয়েন করুন

২০০০ টাকা ডিসকাউন্ট সহ আজ রাতে প্রথমবার কেনা যাবে OnePlus Nord CE 5, রয়েছে Sony ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 13, 2025 2:03 PM

OnePlus সম্প্রতি Nord সিরিজের অধীনে তিনটি নতুন ডিভাইস বাজারে এনেছে – OnePlus Nord CE 5, OnePlus Nord 5 এবং OnePlus Buds 4। এর মধ্যে প্রথম স্মার্টফোন অর্থাৎ Nord CE 5 এর ওপেন সেল শুরু হচ্ছে ১২ জুলাই রাত ১২টা থেকে। ফোনটি Amazon Prime Day সেলের অংশ হিসেবে বিক্রির জন্য উপলব্ধ হবে। অর্থাৎ আপনি যদি ডিভাইসটি কিনতে চান তাহলে প্রস্তুত হয়ে যান। তবে মনে রাখবেন এর জন্য আপনার কাছে প্রাইম সাবস্ক্রিপশন থাকতে হবে। আসুন সেলে স্মার্টফোনটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

OnePlus Nord CE 5 এর দাম ও সেল অফার

ওয়ানপ্লাস নর্ড সিই ৫ এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা। যেখানে ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৬,৯৯৯ টাকা। এটি তিনটি কালার অপশনে এসেছে – ব্ল্যাক ইনফিনিটি, মার্বেল মিস্ট ও নেক্সাস ব্লু।

সেলের সময় ওয়ানপ্লাস নর্ড সিই ৫ এর সাথে থাকছে বিশেষ অফার। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে ২০০০ টাকা পর্যন্ত ছাড়। এর পাশাপাশি, নো কস্ট ইএমআই এর সুবিধাও থাকছে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে আরও ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে।

OnePlus Nord CE 5 এর স্পেসিফিকেশন ও ফিচার

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৫ স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপসেট। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ১২০ হার্টজ OLED ডিসপ্লে, যা গেমিং এইচডিআর, আল্ট্রা এইচডিআর ও ১২০এফপিএস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্র্যান্ডের দাবি, ফুল চার্জে এই ব্যাটারি প্রায় ২.৫ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স , যা র এইচডিআর টেকনোলজি সাপোর্ট করবে। এই ক্যামেরা ৪কে ৬০এফপিএস ভিডিও শুট করতে দেবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি