জয়েন করুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিংয়ের OnePlus Nord CE 4 5G ফোনে বাম্পার ছাড়

avatar
Written By : Suman Patra
Updated Now: March 5, 2025 2:36 PM

আপনি যদি ওয়ানপ্লাস ফোন ফোন কিনতে চান তাহলে সুখবর। এই মুহূর্তে চলছে ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল। এই সেলে ব্র্যান্ডের একাধিক ডিভাইস সস্তায় বিক্রি হচ্ছে। তবে এই প্রতিবেদনে আমরা OnePlus Nord CE 4 5G স্মার্টফোনের কথা বলবো। এই সেলে নর্ড সিরিজের জনপ্রিয় এই ডিভাইসটি ২০ হাজার টাকার কমে কেনা যাবে। আসুন এর সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

OnePlus Nord CE 4 5G

বিশেষ সেলে ফ্লাট ডিসকাউন্টের পর ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। এর টপ বা সেকেন্ড ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। ফোনটি দুটি রঙে উপলব্ধ – সেলাডন মার্বেল এবং ডার্ক ক্রোম।
ফ্লাট ছাড় ছাড়াও স্মার্টফোনটি বর্তমানে অ্যামাজনে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। এরজন্য এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এটি নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে।

OnePlus Nord CE 4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে আছে। ডিসপ্লের রেজোলিউশন ২৪১২ × ১০৮০ পিক্সেল, স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৪০ শতাংশ, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ১১০০ নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনের বেস ভেরিয়েন্টে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর টপ ভ্যারিয়েন্ট ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

OnePlus Nord CE4 5G ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে EIS সাপোর্ট সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ভালো ফটোগ্রাফির জন্য এতে আছে ডুয়েল ভিউ ভিডিও, নাইট মোড, পোর্ট্রেট মোড, প্যানো, স্লো-মো, টাইম-ল্যাপস, টেক্সট স্ক্যানার, হাই-রেজোলিউশন মোড, রিটাচিং, ফিল্টার, গুগল লেন্স এবং প্রো মোডের মতো ক্যামেরা ফিচার। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি