জয়েন করুন

OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2026 3:23 PM

গতমাসে OnePlus ভারতে তাদের বাজেট স্মার্টফোন OnePlus N6x লঞ্চ করেছিল। এটি ছিল একটি বাজেট ফোন। তবে এখন শোনা যাচ্ছে, কোম্পানি খুব শীঘ্রই আরেকটি বাজেট ফোন এদেশে আনতে চলেছে। সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, চীনা ব্র্যান্ডটি একটি 4G ডিভাইস বাজারে লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির অন্য OnePlus ফোনগুলির থেকে আলাদা হবে। আর এই নতুন মডেলটি N6x এর পরিবর্তে কোম্পানির নতুন বাজেট ফোন হবে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

সেপ্টেম্বরে আসতে পারে নতুন এই OnePlus 4G ফোন

টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) X প্ল্যাটফর্মে আসন্ন OnePlus বাজেট স্মার্টফোন নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। তার দাবি, কোম্পানি আগামী সেপ্টেম্বরেই ভারতে এই 4G স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। আর ডিভাইসটি OnePlus এর সাম্প্রতিক N সিরিজের মতোই শুধু ভারতে পাওয়া যাবে। একই সঙ্গে টিপস্টার জানিয়েছেন, এটি চলতি বছরে ভারতে লঞ্চ হওয়া OnePlus এর শেষ ডিভাইস হতে পারে।

কোম্পানির তরফে ঘোষণা আসেনি

টিপস্টারের দাবি সঠিক হলে, এই হ্যান্ডসেটটি হবে চলতি বছর ভারতে OnePlus এর প্রথম 4G স্মার্টফোন। আপাতত চলতি বছরে বাজারে আসা কোম্পানির অন্য সব ফোনেই 5G এর পাশাপাশি 4G LTE কানেক্টিভিটি রয়েছে।

তবে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত OnePlus আসন্ন ডিভাইসটি সম্পর্কে কিছুই বলেনি। তাই আপাতত বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। যদিও নতুন 4G ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া N সিরিজের মডেলের জায়গা নিতে পারে বলে মনে করা হয়েছে।

OnePlus N6x এর দাম

OnePlus N6x ভারতে গত ৩১ জুলাই লঞ্চ হয়েছিল। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা।

আবার ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২০,৯৯৯ টাকা। এটি ছিল কোম্পানির নতুন N লাইনআপের দ্বিতীয় মডেল।

স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus N6x মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৫৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ অ্যাপেক্স অক্টা-কোর চিপসেট। ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি