জয়েন করুন

Oppo A6 Pro 5G ও Oppo A6 Pro 4G মিডিয়াটেক প্রসেসর, 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 25, 2025 8:22 AM

Oppo A6 Pro 5G ও Oppo A6 Pro 4G অবশেষে আজ বিশ্ব বাজারে লঞ্চ হল। ফোন দুটি আপাতত মালয়েশিয়ায় ও ভিয়েতনামে পাওয়া যাবে। এদের দাম শুরু হয়েছে প্রায় ২৫,০০০ টাকা থেকে। এই দুই স্মার্টফোনে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর Oppo A6 Pro 5G ও Oppo A6 Pro 4G এর সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A6 Pro 5G ও Oppo A6 Pro 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ৬ প্রো ৫জি ও ওপ্পো এ৬ প্রো ৪জি স্মার্টফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যা ১২০ পর্যন্ত রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৪০০ নিট এইচবিএম এবং ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করবে। উভয় হ্যান্ডসেট কালারওএস ১৫.০ কাস্টম স্কিনে চলে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এগুলিতে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Oppo A6 Pro 5G ও Oppo A6 Pro 4G এর পিছনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদের অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, ডুয়েল সিম, ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি, আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, সুপারকুল ভিসি সিস্টেম, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, ১.৬৭ মিমি ইনফিনিট এজ, রিভার্স ওয়্যার্ড চার্জিং, এআই গেমবুস্ট ২.০, এআই লিংকবুস্ট ৩.০, ডুয়াল স্টেরিও স্পিকার, আল্ট্রা-ভলিউম মোড, আউটডোর মোড ২.০, গ্লোভ টাচ, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, এআই নাইট মোড, ট্রিনিটি ইঞ্জিন, লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন, এআই ক্যামেরা ফিচার এবং এআই অ্যাসিস্ট্যান্ট।

Oppo A6 Pro 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। এদিকে Oppo A6 Pro 4G মডেলে মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট, ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ দেওয়া হয়েছে।

Oppo A6 Pro 5G ও Oppo A6 Pro 4G এর দাম ও কালার অপশন

Oppo A6 Pro 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মালয়েশিয়ায় দাম রাখা হয়েছে ১,১৯৯ রিঙ্গিত, যা প্রায় ২৫,২০০ টাকার সমান। আর ভিয়েতনামে Oppo A6 Pro 4G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৮২৯০,০০০ ডং (প্রায় ২৭,৮০০ টাকা)। এগুলি লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু, রোজউড রেড এবং কোরাল পিঙ্ক কালার অপশনে এসেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি