জয়েন করুন

ছবি লাগবে DSLR-এর মতো! পাঁচটি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Find X8 Ultra

avatar
Written By : Suman Patra
Updated Now: March 15, 2025 9:09 PM

Oppo Find X8 Ultra নিয়ে বর্তমানে আলোচনা তুঙ্গে। ওপ্পোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামী ক’মাসের মধ্যেই বাজারে আসবে। এই ফোনটির প্রধান বিশেষত্ব হবে ক্যামেরা। উত্তেজনা বাড়িয়ে এদিন কোম্পানির Find সিরিজের প্রোডাক্ট ম্যানেজার আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটির ক্যামেরা সেন্সরগুলি প্রকাশ করেছেন। সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, ভাল পোর্ট্রেট ও ভালো স্কিন টোন তোলার জন্য ফোনটি নতুন হার্ডওয়্যার ব্যবহার করবে।

Oppo Find X8 Ultra: ক্যামেরা স্পেসিফিকেশন

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার পাঁচটি ক্যামেরা সেন্সরের ছবি প্রকাশিত হয়েছে। এই পাঁচ ক্যামেরা সেন্সরের মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, টেলিফটো, পেরিস্কোপ টেলিফটো এবং একটি স্পেকট্রাল ইমেজ সেন্সর অর্ন্তভুক্ত রয়েছে। উল্লেখ্য, পূর্বে এই স্মার্টফোনে লার্জ অ্যাপারচার, এবং ৩x ও ৬x অপটিক্যাল জুম সহ টেলিফটো ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছিল।

ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার সেন্সরগুলির মধ্যে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৬ এবং একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ ক্যামেরা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সূত্রের দাবি, সেন্সরগুলির মধ্যে একটি ম্যাক্রো ক্যামেরা হিসেবেও কাজ করবে। এছাড়া, ফোনটিতে ১ ইঞ্চির একটা ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রধান ক্যামেরা ও আরেকটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

Find X8 Ultra উন্নত স্কিন টোন ও কালার অ্যাকুরেসির জন্য স্পেকট্রাল ইমেজ সেন্সর পেতে চলেছে। এই ফোনের অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনগুলির মধ্যে রয়েছে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮২-ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড এলটিপিও ফ্ল্যাট ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট ওয়্যার্ড, ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, এবং আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি