জয়েন করুন

দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্সে সবাইকে পিছনে ফেললো Oppo Find X8 Ultra, প্রকাশ্যে DXOMARK টেস্টের রেজাল্ট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 30, 2025 8:26 PM

চীন ও গ্লোবাল মার্কেটে চলতি বছরের এপ্রিলে লঞ্চ হয় ওপ্পোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X8 Ultra। অত্যাধুনিক ডিসপ্লে, বিশাল বড় ব্যাটারি ও ফাস্ট প্রসেসরের কারণে ডিভাইসটি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এবার বিশ্বের জনপ্রিয় ক্যামেরা পারফরম্যান্স পরীক্ষাকারী সংস্থা DXOMARK, তাদের নতুন প্রোটোকল Camera V6 ব্যবহার করে Oppo Find X8 Ultra-এর ক্যামেরা পারফরম্যান্স বিশ্লেষণ করেছে। সেখানে ডিভাইসটি কেমন ফলাফল করেছে আসুন জেনে নেওয়া যাক।

DXOMARK এর ক্যামরা পরীক্ষায় সেরা রেজাল্ট Oppo Find X8 Ultra এর

ওপ্পো এক্স৮ আল্ট্রা ফোনে আছে চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এগুলি হল প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড লেন্স, শর্ট টেলিফটো ক্যামেরা এবং লং টেলিফটো ক্যামেরা। ক্যামেরা সেটআপ সম্পর্কে শুনতে যেমন ভালো লাগছে, বাস্তবেও এর প্রতিফলন দেখা গেছে। কারণ DXOMARK-এর পরীক্ষায় ফোনটি ১৬৯ প্লাস গোল্ড লেভেল স্কোর সহ প্রথম স্থান অর্জন করেছে।

পরীক্ষায় দেখা গেছে, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা পোর্ট্রেট মোডে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। এর বোকে ইফেক্ট বেশ নিখুঁত। ফটো এবং ভিডিও দুই ক্ষেত্রেই এক্সপোজার যথাযথ, আর HDR ফিচার বেশ দক্ষভাবে কাজ করেছে।

ক্যামেরাগুলি বিভিন্ন আলোর পরিবেশে ছবি কিংবা ভিডিওতে সঠিক রঙ বজায় রাখতে পেরেছে। এমনকি কঠিন পরিবেশেও ছবির খুঁটিনাটি ধরে রাখতে সক্ষম হয়েছে এগুলি। আবার Oppo Find X8 Ultra এর অটোফোকাসও বেশ স্পষ্ট। জুম পারফরম্যান্সও যথেষ্ট ভালো বলে জানিয়েছে DXOMARK।

তবে বিশ্লেষণ থেকে কিছু সমস্যা সম্পর্কেও জানা গেছে। বিশেষ করে মোশন সম্পর্কিত দৃশ্যে, রঙের হালকা অস্থিরতা ও ইমেজ আর্টিফ্যাক্ট (যেমন ঘোস্টিং বা ফিউশন সমস্যা) দেখা গেছে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন