TRENDS ▸
Tech GupMobilesOppo Find X8s Plus Spotted Tenaa With 50mp Triple Rear Camera 6000mah Battery
Oppo Find X8s Plus Spotted Tenaa

50MP ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ আসছে Oppo Find X8s Plus

Oppo আগামী 10 এপ্রিল নতুন ফাইন্ড সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Find X8s, X8s Plus, এবং X8 Ultra বাজারে আসতে চলেছে। এরমধ্যে আল্ট্রা মডেলটিকে ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার X8s Plus ফোনটি একই সার্টিফিকেশন…

avatar
Written By : Suman Patra
Updated Now: July 24, 2025 8:24 PM

Oppo আগামী 10 এপ্রিল নতুন ফাইন্ড সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Find X8s, X8s Plus, এবং X8 Ultra বাজারে আসতে চলেছে। এরমধ্যে আল্ট্রা মডেলটিকে ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার X8s Plus ফোনটি একই সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে এদের স্পেসিফিকেশন ও ছবি সামনে এসেছে।

Oppo Find X8s Plus এর স্পেসিফিকেশন

টেনা সার্টিফিকেশন সাইটে অপ্পো ফাইন্ড X8s প্লাস ফোনটি PLB110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন (2760 x 1255 পিক্সেল) অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস ব্যবহার করা হবে। এতে 6000mAh (টিপিক্যাল ভ্যালু 5800mAh) ব্যাটারি থাকবে।

আরও পড়ুন: 35 হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে এই 5G ফোন

অপ্পো ফাইন্ড X8s প্লাস একাধিক মেমোরি ও স্টোরেজ কনফিগারেশনে আসবে : 8 জিবি/12 জিবি/ 16 জিবি র‌্যাম এবং 256 জিবি/ 512 জিবি/ 1টিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Oppo Find X8s Plus মডেলে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x জুম সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি68/আইপি69 রেটিং সহ আসতে পারে।