জয়েন করুন

Oppo Find X9s Pro আগামী সপ্তাহে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

avatar
Written By : Prasanta Patra
Updated Now: April 13, 2026 10:23 PM

ওপ্পো তাদের পরবর্তী প্রিমিয়াম সিরিজের আগমনের তারিখ জানিয়ে দিল। আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে Oppo Find X9s Pro ও Find X9 Ultra। ডিভাইস দুটি সম্পর্কে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে। টিপস্টারদের মাধ্যমে এদের ডিজাইন, রঙ, স্টোরেজ সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। আজ আবার প্রো মডেলটি টেলিকম ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে Oppo Find X9s Pro এর ক্যামেরা ও ব্যাটারি ক্যাপাসিটি সহ বিভিন্ন স্পেসিফিকেশন জানা গেছে।

লঞ্চের আগে Oppo Find X9s Pro এর নতুন ফিচার ফাঁস

চায়না টেলিকমের ওয়েবসাইট থেকে জানা গেছে যে Oppo Find X9s Pro মডেলে ৭০২৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এতে ডুয়েল সিম 5G সাপোর্ট সহ থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে মিলবে 5G, 4G LTE ও ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট। আর বক্সের মধ্যে প্রোটেকটিভ কেস ও ইউএসবি টাইপ সি কেবল থাকবে।

ক্যামেরা সেটআপে বড়সড় চমক

লিস্টিং থেকে আরও সামনে এসেছে যে ওপ্পো ফাইন্ড এক্স৯এস প্রো মডেলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে দুটি ২০০ মেগাপিক্সেল সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং একটি ৩.২ মেগাপিক্সেলের সেন্সর। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Hasselblad টিউনিং সহ বড় ডিসপ্লে

এর আগে ওপ্পো নিশ্চিত করেছে যে এই হ্যান্ডসেটে Hasselblad-টিউনড ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি কোম্পানির নিজস্ব LUMO ইমেজিং সলিউশনও ব্যবহার করা হবে। ডিভাইসটির সামনে ৬.৩ ইঞ্চির স্ক্রিন দেখা যাবে। আর চারপাশে মাত্র ১.১মিমি পাতলা বেজেল থাকবে।

লঞ্চের তারিখ ও ভ্যারিয়েন্ট

আগামী ২১ এপ্রিল চীনে লঞ্চ হবে Oppo Find X9s Pro। কয়েকদিন আগেই সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোর থেকে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। এটি ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ১ টিবি । এটি এনার্জেটিক অরেঞ্জ, ফ্রি হোয়াইট, নেটিভ টাইটেনিয়াম এবং রাইডিং উইং কালার অপশনে আসবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন