জয়েন করুন

গেমারদের স্বপ্নপূরণ, কুলিং ফ্যান ও ১৬ জিবি RAM সহ বাজারে আসছে Oppo K13 Turbo ও K13 Turbo Pro

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

Oppo শীঘ্রই নতুন একটি গেমিং-ভিত্তিক স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে, যার নাম ‘Turbo’। যদিও কোম্পানির তরফে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে ইতিমধ্যেই এক জনপ্রিয় টিপস্টার এই সিরিজের দুটি মডেল Oppo K13 Turbo ও K13 Turbo Pro সম্পর্কে বেশকিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। আগামী জুলাই মাসে এই ফোন দুটি চীনে লঞ্চ হতে পারে। আসুন ডিভাইস দুটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল জেনে নেওয়া যাক।

Oppo K13 Turbo ও K13 Turbo Pro এর সম্ভাব্য ফিচার

টিপস্টার জানিয়েছেন, ওপ্পো কে১৩ টার্বো ও কে১৩ টার্বো প্রো মডেলে ৬.৮ ইঞ্চি LTPS ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হতে পারে ১.৫কে। গেমারদের জন্য এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর কে১৩ টার্বো ফোনে পাওয়া যেতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর, যেখানে টার্বো প্রো ডিভাইসে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য ওপ্পো কে১৩ টার্বো ও কে১৩ টার্বো প্রো স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর গেম খেলার সময় অতিরিক্ত তাপ কমানোর জন্য এগুলিতে থাকতে পারে অ্যাকটিভ কুলিং ফ্যান।

টিপস্টারের মতে, Oppo K13 Turbo ও K13 Turbo Pro তুলনামূলকভাবে বড় ব্যাটারি সহ লঞ্চ হবে। এগুলি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। আর বেস মডেলটি আসতে পারে কালো, বেগুনি ও সাদা রঙে। যেখানে প্রো মডেল পাওয়া যেতে পারে কালো, বেগুনি এবং সোনালী রঙে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন