জয়েন করুন

দমদার চিপসেট ও কুলিং ফ্যান সহ আসছে Oppo K13 Turbo ও Turbo Pro স্মার্টফোন, দেখুন অন্যান্য ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 9:41 AM

চীনে আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে লঞ্চ হচ্ছে ওপ্পো-র কে-সিরিজের দুটি নতুন ফোন – Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro। রিপোর্ট অনুযায়ী, এই মডেলদুটি ‘Turbo’ ব্র্যান্ডিংয়ের অধীনে বাজারে আসবে। স্বাভাবিকভাবে এগুলিতে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকতে পারে।‌ আজ আবার জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro স্মার্টফোনের ডিসপ্লে, ক্যামেরা সহ বিভিন্ন তথ্য শেয়ার করেছেন।

Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro এর ডিসপ্লে ও ক্যামেরা

ওপ্পো কে১৩ টার্বো ও ওপ্পো কে১৩ টার্বো প্রো, উভয় মডেলে থাকবে ৬.৮ ইঞ্চি LTPS ফ্ল্যাট ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। ক্যামেরার দিক থেকেও পার্থক্য নেই, এদের পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, আর সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro এর মধ্যে পার্থক্য কোথায়

ডিসপ্লে ও ক্যামেরা হুবহু একরকম হলেও ওপ্পো কে১৩ টার্বো ও ওপ্পো কে১৩ টার্বো প্রো এর মধ্যে পার্থক্য থাকবে প্রসেসরে। বেস মডেলে থাকতে পারে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট। আর টার্বো প্রো মডেলটি আসবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর সহ। কোয়ালকমের এই প্রসেসরটি ফ্ল্যাগশিপ গ্রেডের ঠিক নিচেই অবস্থান অরছে, ফলে পারফরম্যান্স দুর্দান্ত পাওয়া যাবে।

এদিকে ওপ্পো কে১৩ টার্বো প্রো মডেলে থাকবে এক্টিভ কুলিং ফ্যান, যা ফোন গরম হওয়া ঠেকাবে, বিশেষ করে গেমিং বা ভারী অ্যাপ ব্যবহারের সময়। অর্থাৎ এটি মোবাইল গেমারদেরও মন জয় করে নেবে।

Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro এর কালার অপশন

ওপ্পো কে১৩ টার্বো ও ওপ্পো কে১৩ টার্বো প্রো ডিভাইস দুটি তিনটি ভিন্ন কালার অপশনে বাজারে আসবে। সাধারণ মডেল পাওয়া যাবে নাইট হোয়াইট, ব্ল্যাক ও ফার্স্ট পার্পল কালার অপশনে। আর টার্বো প্রো ফোনটি নাইট হোয়াইটের বদলে নাইট সিলভার কালার অপশনে আসবে।

একটি রিপোর্টে বলা হয়েছে, Oppo K13 Turbo Pro-র কুলিং ফ্যান ক্যামেরা মডিউলের সঙ্গেই যুক্ত থাকবে। আর এদের অন্যান্য ফিচারের মধ্যে থাকবে RGB লাইটিং, IPX8 ওয়াটার রেসিস্ট্যান্স, প্লাস্টিক মিড-ফ্রেম, এবং শর্ট-ফোকাস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17