জয়েন করুন

১৫ হাজার টাকার মধ্যে OPPO K13x 5G ফোন পছন্দ নয়? Vivo T4x সহ সেরা তিন বিকল্প দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 12:08 PM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে OPPO K13x 5G স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে মাত্র ১১,৯৯৯ টাকা। কোম্পানির দাবি, ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে মজবুত বিল্ড কোয়ালিটি সহ এসেছে। এতে পাওয়া যাবে মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন অর্থাৎ পড়ে গিয়ে স্ক্র্যাচ বা ডিসপ্লে ফেটে যাওয়ার ভয় অনেকটাই কম। এরপরও অনেকের কাছেই OPPO K13x 5G বিশেষ আগ্রহ তৈরি করতে পারেনি। তাদের জন্য এই প্রতিবেদনে রয়েছে কিছু সেরা বিকল্প। যার মধ্যে আছে Vivo T4x, POCO M7 Pro, Moto G64। আসুন ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OPPO K13x 5G এর বিল্ড কোয়ালিটি ও স্পেসিফিকেশন

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের বডি তৈরি হয়েছে বিশেষ AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে, আর স্ক্রিনের সুরক্ষার জন্য আছে ক্রিস্টাল শিল্ড গ্লাস। এর ডিসপ্লে ভেজা হাতে টাচ করলেও কাজ করে। এমনকি এই স্মার্টফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে, যা এর মজবুত বিল্ড কোয়ালিটির প্রমাণস্বরূপ।

স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো কে১৩এক্স ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এই ডিভাইসে এআই-ভিত্তিক ছবি এডিট করার ফিচার হিসেবে আছে এআই ইরেজার, এআই রেকর্ডার, এমনকি Google Gemini-এর ইন্টিগ্রেশনও।

OPPO K13x 5G এর বিকল্প স্মার্টফোন

Vivo T4x

যারা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের ফোন চান তারা ভিভোর এই ফোনটি কিনতে পারেন। এতে আছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর গেমিং বা পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ‌ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, যা OPPO K13x-এর তুলনায় শক্তিশালী।

POCO M7 Pro

যারা গেম খেলতে বা ভিডিও কনটেন্ট দেখতে পছন্দ করেন তারা ওপ্পোর ফোনের বিকল্প হিসেবে পোকো এম ৭ প্রো বেছে নিতে পারেন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট ও ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। আর দাম মাত্র ১২,৯৯৯ টাকা থেকে শুরু। এর সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Moto G64

মোটোরোলার জি সিরিজের এই স্মার্টফোনের পিছনে আছে ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা ও অতিরিক্ত ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ডাইমেনসিটি ৭০২৫ চিপসেট দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে এর দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি