জয়েন করুন

Oppo Pad 5 বিশাল বড় 10420mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে পাওয়ারফুল প্রসেসর

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 17, 2025 3:23 PM

ওপ্পো চীনে গতকাল Oppo Find X9 সিরিজের স্মার্টফোনগুলির পাশাপাশি Oppo Pad 5 ট্যাবলেটটিও লঞ্চ করেছে। নতুন অ্যান্ড্রয়েড ট্যাবটি চারটি কালার অপশনে এসেছে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেটে চলে। ট্যাবটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া Oppo Pad 5 মডেলটি এলসিডি ডিসপ্লে, ১০,৪২০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

Oppo Pad 5 ট্যাবের দায এবং উপলব্ধতা

চীনে Oppo Pad 5 মডেলের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)। এছাড়া, উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০০০ টাকা), ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা) এবং ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৪,০০০ টাকা)। Oppo Pad 5 চীনে কোম্পানির ওয়েবসাইটে গ্যালাক্সি সিলভার, স্পেস গ্রে, গ্যালাক্সি সিলভার সফট লাইট এডিশন এবং লাকি পার্পল সফট লাইট এডিশন কালার শেডে পাওয়া যাচ্ছে।

Oppo Pad 5 স্পেসিফিকেশন

Oppo Pad 5 ট্যাবলেটে ১২.১ ইঞ্চির (২,১২০×৩,০০০ পিক্সেল) এলসিডি প্যানেল আছে, যা ১৪৪ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৩০৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৮৮.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই স্ক্রিনটি ৯০০ নিট পিক ব্রাইটনেস এবং ৫৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করবে বলে দাবি করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য, Oppo Pad 5 ট্যাবে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Oppo Pad 5 ট্যাবলেটের পিছনে ৮ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে আরেকটি ৮ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 5 ট্যাবে বিশাল ১০,৪২০ এমএএইচ ক্ষমতাসম্পন্নব্যাটারির দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Oppo Pad 5 ট্যাবলেটের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এর ইন-বিল্ট সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত আছছ একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, কালার টেম্পারেচার সেন্সর, জাইরোস্কোপ এবং হল সেন্সর।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17