জয়েন করুন

আগামীকাল ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসছে Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 3, 2025 8:12 AM

আগামীকাল অর্থাৎ ৩ জুলাই, দুপুর ১২টায় ভারতে লঞ্চ হচ্ছে Oppo-র নতুন ফ্ল্যাগশিপ সিরিজ, Reno 14 5G। এই সিরিজে থাকছে দুটি স্মার্টফোন – Reno 14 5G এবং Reno 14 Pro 5G। মডেল দুটি প্রায় দুই মাস আগে চীনে আত্মপ্রকাশ করেছে, এরপর গ্লোবাল মার্কেটে এবং এখন পা রাখছে ভারতের বাজারে। ই-কমার্স সাইট Amazon ও Flipkart-এ ইতিমধ্যেই ফোনগুলির জন্য ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে, এখান থেকে এদের কিছু মুখ্য স্পেসিফিকেশনও সামনে এসেছে। আসুন Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G এর সম্ভাব্য দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, আর প্রো ভার্সনে পাওয়া যেতে পারে ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। ডিভাইস দুটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম ও ১ টিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ আসতে পারে। রেনো ১৪ ৫জি স্মার্টফোনে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। প্রো মডেলে থাকতে পারে বড় ৬২০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে অতিরিক্ত ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

এদিকে ওপ্পো রেনো ১৪ ৫জি আসতে পারে ৬.৫৯ ইঞ্চি ফ্ল্যাট OLED প্যানেলের সাথে, আর প্রো মডেলে পাওয়া যাবে ৬.৮৩ ইঞ্চি OLED ডিসপ্লে। উভয় মডেলে ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার স্ক্রিনের প্রটেকশনের জন্য ব্যবহার করা হবে ওপ্পোর নিজস্ব ক্রিস্টাল শিল্ড গ্লাস।

ফটোগ্রাফির জন্য Reno 14 Pro মডেলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটা আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩.৫x অপটিকাল জুম সহ পেরিস্কোপ লেন্স এবং আরেকটি ৫০ মেগাপিক্সেল সেন্সর। বেস মডেল Reno 14 5G-এ পাওয়া যাবে Sony IMX882 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে।

Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G এর সম্ভাব্য দাম

ওপ্পো এখনও তাদের নতুন দুই স্মার্টফোনের দাম নিয়ে মুখ খোলেনি। তবে চীনে Reno 14 5G-এর দাম শুরু হয়েছিল ২৭৯৯ ইউয়ান থেকে, অর্থাৎ প্রায় ৩৩,৫০০ টাকা। আর Pro মডেলের মূল্য ৩৪৯৯ ইউয়ান থেকে শুরু হয়েছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,৮০০ টাকা।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন