জয়েন করুন

ব্যাটারি, ক্যামেরা থেকে ফিচার অসাধারণ! Oppo Reno 14 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 10:07 PM

চীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Oppo Reno 14 5G স্মার্টফোন সিরিজ। এবার এই সিরিজ গ্লোবাল মার্কেটে আসছে। ওপ্পোর গ্লোবাল ওয়েবসাইটে প্রকাশিত একটি টিজারে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, Reno 14 5G সিরিজ শীঘ্রই বিশ্ববাজারে পা রাখতে চলেছে। মালয়েশিয়াতেও এই সিরিজের ডিভাইসগুলি লঞ্চ হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ব্র্যান্ডটির স্থানীয় সোশ্যাল হ্যান্ডেল থেকে।

Oppo Reno 14 5G সিরিজ গ্লোবাল মার্কেটে আসছে

ওপ্পোর গ্লোবাল ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, এই সিরিজ তিনটি কালার অপশনে আসবে – হোয়াইট, ব্লু ও গ্রীন। আর ফোনগুলি ‘গ্র্যাডিয়েন্ট অরা’ ও ‘ইরিডেসেন্ট মারমেইড’ ডিজাইনের সাথে আসবে বলে জানা গেছে। এছাড়া ডিভাইসগুলিতে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কিছু গুরুত্বপূর্ণ ফিচার – এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি, এআই এডিটর ২.০, ইত্যাদি। স্মার্টফোনগুলি সম্ভবত কালার ওএস ১৫ (অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক) অপারেটিং সিস্টেম চলবে।

শুধু ফোন নয়, ওপ্পোর গ্লোবাল ওয়েবসাইটে আরও কিছু ডিভাইস লঞ্চ হবে বলে জানানো হয়েছে, যার মধ্যে আছে Watch X2 Mini স্মার্টওয়াচ, Enco Buds 3 ইয়ারবাডস এবং Pad SE ট্যাবলেট।

Oppo Reno 14 সিরিজের চীনা ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

চীনে ইতিমধ্যেই রেনো ১৪ ও রেনো ১৪ প্রো ৫জি পা রেখেছে। এরমধ্যে বেস মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্যদিকে প্রো মডেলে পাওয়া যাবে ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট, ৬২০০ এমএএইচ ব্যাটারি এবং তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন