জয়েন করুন

Oppo Reno 14 FS 5G ফটোগ্রাফির দুনিয়ার করবে বাজিমাত, Sony ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 28, 2025 9:59 PM

ওপ্পো রেনো ১৪ সিরিজে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে নতুন একটি ফোন, Oppo Reno 14 FS 5G। যদিও কোম্পানির তরফে ডিভাইসটি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে আজ XpertPick এর প্রতিবেদন থেকে স্মার্টফোনটির স্পেসিফিকেশন, ছবি, এমনকি দাম ফাঁস হয়েছে। জানা গেছে, Oppo Reno 14 FS 5G মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে। আসুন ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 FS 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 14 F-এর এই আপগ্রেড ভার্সনে থাকবে ৬.৫৭ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন ২৩৭০ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য Reno 14 FS 5G মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হবে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

আর ওপ্পো রেনো ১৪ এফএস ৫জি মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 14 FS 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এর কানেক্টিভিটি অপশনের মধ্যে দেওয়া হবে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট। এটি IP69 রেটিং সহ আসবে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

Oppo Reno 14 FS 5G এর দাম ও লঞ্চের সময়

যদিও এখনও Oppo Reno 14 FS 5G ফোনের লঞ্চের তারিখ জানা যায়নি। তবে আমাদের অনুমান এটি আগস্টে বাজারে আসবে। ইউরোপে এর দাম রাখা হতে পারে প্রায় ৪৫০ ইউরো (প্রায় ৪৫,০০০ টাকা)। এটি সবুজ ও সাদা রঙে আসতে পারে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে