জয়েন করুন

Oppo Reno 15 Pro হবে সিরিজের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, দেখবেন রিফ্রেশ ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 3, 2025 5:58 PM

Oppo চলতি বছরের অক্টোবরে Find X9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। আবার রিপোর্ট অনুযায়ী, এর পরের মাসেই অর্থাৎ নভেম্বরে কোম্পানিটি বাজারে নিয়ে আসবে Oppo Reno 15 সিরিজ। এই সিরিজের অধীনে শুরুতে দুটি ডিভাইস লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এদের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, Reno 15 Pro হতে চলেছে Oppo Reno সিরিজের প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন।

Oppo Reno 15 Pro ফোনের ক্যামেরা সেটআপে বড় চমক

জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন, Oppo Reno 15 Pro স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। এটি সম্ভবত Samsung-এর HP5 সেন্সর হবে। এর সাথে পাওয়া যাবে আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। অর্থাৎ মডেলটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে।

Oppo Reno 15 Pro এর অন্যান্য ফিচার

প্রসেসর

পারফরম্যান্সের জন্য ওপ্পো রেনো ১৫ প্রো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। এটি ডাইমেনসিটি ৮৫০০ প্রসেসর হতে পারে। এই প্রসেসরটি শীঘ্রই বাজারে আসবে। জানিয়ে রাখি, রেনো ১৪ প্রো ফোনে ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ছিল।

ডিসপ্লে ও অন্যান্য ফিচার

এর আগে জানা গিয়েছিল যে, Reno 15 Pro ডিভাইসে থাকবে বড় ৬.৮ ইঞ্চি OLED ডিসপ্লে, আর সাধারণ Reno 15 মডেলে পাওয়া যাবে ৬.৩ ইঞ্চি স্ক্রিন। এছাড়া Find X8 সিরিজ থেকে কিছু ফ্ল্যাগশিপ ক্যামেরা প্রযুক্তিও এই সিরিজে নিয়ে আসা হতে পারে। স্মার্টফোনগুলি চলবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে।

ডিজাইন

Reno 15 সিরিজে দেখা যাবে Reno 14-এর মতোই ‘ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস’ ডিজাইন। যদিও ক্যামেরা আইল্যান্ড ঠিক আগের মতো হবে কি না, তা এখনও জানা যায়নি। ফোনগুলির বডিতে থাকবে ধাতব ফ্রেম।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা