জয়েন করুন

Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 23, 2026 11:43 PM

আজ বৃহস্পতিবার Poco C81 এর সাথে ভারতে লঞ্চ হল Poco C81x। দুটো ফোনের স্পেসিফিকেশনে বেশ কিছু মিল থাকলেও কিছু জায়গায় পার্থক্যও চোখে পড়বে। এদের দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এই মাসের শেষের দিকে থেকে হ্যান্ডসেট দুটির বিক্রি শুরু হবে। আর Poco C81 মডেলটি তিনটি কালার অপশনে মিলবে, যেখানে দুটি কালার অপশনে পাওয়া যাবে Poco C81x। উভয় স্মার্টফোনে অক্টা-কোর Unisoc চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে হাইপারওএস কাস্টম স্কিন, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি।

Poco C81 ও Poco C81x এর দাম ও সেলের সময়

ভারতে Poco C81 এর ৮ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। আর Poco C81x ফোনের ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৯,৯৯৯ টাকা।

দুটি স্মার্টফোনের আগামী ২৭ এপ্রিল দুপুর ১২টা থেকে Flipkart এর মাধ্যমে সেল শুরু হবে। প্রথম মডেলটি এলিট ব্ল্যাক, আইস ব্লু ও সানসেট গোল্ড কালার অপশনে এসেছে। তবে পোকো সি৮১এক্স ডিভাইসটি সানসেট গোল্ড অপশনে পাওয়া যাবে না।

ডিসপ্লে ও সফটওয়্যার

ডুয়েল সিম সাপোর্ট সহ আসা পোকো সি৮১ সিরিজের উভয় ফোন হাইপার ওএস কাস্টম স্কিনে চলে। তবে বেস মডেলে অ্যান্ড্রয়েড ১৬ এবং এক্স মডেলে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম উপস্থিত। আর পোকো সি৮১ চার বছর পর্যন্ত ওএস আপডেট পাবে, যেখানে সি৮১এক্স মডেলে দুই বছর পর্যন্ত আপডেট আসবে বলে কোম্পানি নিশ্চিত করেছে। যদিও দুটি হ্যান্ডসেটে ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।

Poco C81 ফোনের সামনে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেক এবং সর্বোচ্চ ৮০০ নিট ব্রাইটনেস অফার করবে। আবার Poco C81x মডেলে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে ৬৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্স ও স্টোরেজ

দুটি ডিভাইসে পারফরম্যান্সের জন্য এআরএম মালি জি৫৭ জিপিইউ সহ অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরের ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ। উভয় মডেলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য Poco C81 ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ১৩ মেগাপিক্সেল। অন্যদিকে Poco C81x-মডেলে একটাই ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা মিলবে ।সেলফির জন্য দুটি ফোনেই ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এদিকে দুটি স্মার্টফোনেই IP52 রেটিং থাকায় ধুলো ও জল থেকে সুরক্ষা পাওয়া যাবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য Poco C81 ডিভাইসে ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর Poco C81x ফোনে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি। দুটি মডেলেই ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

এদের কানেক্টিভিটি অপশন হিসেবে আছে ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ সি জিপিএস। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে Oppo Find X9s Pro আগামী সপ্তাহে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ