জয়েন করুন

লঞ্চ হল ভারতের সবচেয়ে বড় ব্যাটারি স্মার্টফোন Poco F7 5G, প্রথম সেলে ২০০০ টাকা ডিসকাউন্ট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 3:38 PM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে POCO F7 5G। ফোনটির মূল আকর্ষণ হল বিশাল বড় ব্যাটারি। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এটাই ভারতের সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ফোন, যেখানে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পোকো জানিয়েছে, এটি কেবল দীর্ঘক্ষণ চালানোই যাবে না, চাইলে পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। আগামী ১ জুলাই দুপুর ১২টায় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে স্মার্টফোনটি কেনা যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Poco F7 5G এর দাম

পোকো এফ৭ ৫জি এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা, আর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। তবে প্রথম সেলে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে ডিভাইসটির দাম শুরু হবে ২৯,৯৯৯ টাকা থেকে। ক্রেতারা এক বছরের বাড়তি ওয়ারেন্টি ও এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধাও পেয়ে যাবেন।

Poco F7 5G এর বিশেষত্ব

পোকো এফ৭ ৫জি স্মার্টফোনে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, সঙ্গে ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট। ফলে এখান থেকে ট্যাবলেট বা স্মার্টওয়াচের মতো গ্যাজেট চার্জ দেওয়া যাবে। এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৫৬০ হার্টজ এবং ব্রাইটনেস পৌঁছায় ৩২০০ নিটস পর্যন্ত। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।

পোকো এফ৭ ৫জি স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিন দ্বারা চালিত। পোকোর তরফে নিশ্চিত করা হয়েছে যে, এতে চারটি বড় ওএস আপডেট ও ছয় বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে।

Poco F7 5G হ্যান্ডসেটে গুগলের জেমিনি, সার্কেল টু সার্চ, এআই নোটস, এআই ইমেজ এক্সপেনশন ও ইমেজ এনহান্সমেন্টের মতো অনেক এআই-ভিত্তিক ফিচার উপস্থিত। গরম হওয়া ঠেকাতে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬০০০mm² ভ্যাপার কুলিং চেম্বার।

IP66, IP68 ও IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিংসহ আসা এই ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি