জয়েন করুন

আজ ভারতে লঞ্চ হচ্ছে Poco F7 5G স্মার্টফোন, 7550mAh ব্যাটারি সহ থাকবে 24 জিবি র‌্যাম, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 5:30 PM

অবশেষে আজ ভারতে লঞ্চ হতে চলেছে পোকোর নতুন ফ্ল্যাগশিপ ফোন Poco F7 5G। বিকেল ৫:৩০টা থেকে অনুষ্ঠিত একটি ইভেন্টে ডিভাইসটি লঞ্চ হবে। আর এই ইভেন্ট পোকো ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। Poco F7 5G শুধু ভারত নয়, গ্লোবাল মার্কেটেও একসঙ্গে লঞ্চ হবে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, এখান থেকে ফোনটির‌ বিভিন্ন ফিচার সম্পর্কে জানা গেছে।

Poco F7 5G স্মার্টফোনে থাকবে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি

পোকো‌ ইন্ডিয়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এফ৭ ৫জি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গেছে এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি‌ দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসবে Poco F7 5G

পোকো এফ৭ ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা (Sony IMX882) থাকবে, যা OIS সাপোর্ট করে। আর সামনে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মোবাইল গেমারদের জন্য এতে ওয়াইল্ডবুস্ট অপ্টিমাইজেশান ৩.০, ৩ডি আইসলুপ কুলিং সিস্টেম।

পোকো এফ৭ ৫জি ডিভাইসটি ১২ জিবি LPDDR5X র‌্যাম ও হাইপারপার ওএস ইন্টারফেস সহ আসবে‌। আবার এতে ২৪ জিবি পর্যন্ত‌ ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে এই ফোনে তিন বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে।

Poco F7 5G ভারতে সম্ভাব্য দাম

আশা করা হচ্ছে Poco F7 5G-এর ভারতে দাম রাখা হবে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে। এটি Redmi Turbo 4 Pro-এর মতো রিব্র্যান্ডেড ভার্সন হবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি