TRENDS ▸
Tech GupMobilesPoco F7 5g Launched Price In India Rupees 31999 With 7550mah Battery 50 Megapixel Sony Camera Specifications
Poco F7 5G Launched

সনি ক্যামেরা ও AI ফিচারে ঠাসা POCO F7 5G ভারতে লঞ্চ হল, রয়েছে ৭৫৫০mAh ব্যাটারি

POCO F7 5G আজ অর্থাৎ ২৪ জুন ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কাছাকাছি। এটি চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 Pro-এর এক রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে এসেছে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৭৫৫০ এমএএইচ…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 7:41 PM

POCO F7 5G আজ অর্থাৎ ২৪ জুন ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কাছাকাছি। এটি চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 Pro-এর এক রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে এসেছে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি, ৩২০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন POCO F7 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

POCO F7 5G এর ভারতে দাম

পোকো এফ৭ ৫জি এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৩,৯৯৯ টাকা। তবে প্রথম সেলে ব্যাঙ্ক অফারের মাধ্যমে এই দাম আরও কমানো যাবে।

পোকা এফ৭ ৫জি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ফ্যান্টম ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট ও সাইবার সিলভার। আগামী ১ জুলাই Flipkart থেকে এর প্রথম সেল শুরু হবে। প্রথম সেলে থাকছে এক বছর বাড়তি ওয়ারেন্টি, ১ বছরের ডিসপ্লে প্রোটেকশন ও ২ মাসের YouTube Premium সাবস্ক্রিপশন।

POCO F7 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

চিপসেট ও ডিসপ্লে

পোকা এফ৭ ৫জি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো ৮২৫ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। ফোনটির সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৩২০০ নিট ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং পিছনে গ্লাস আর মাঝখানে মেটাল ফ্রেম উপস্থিত। আর এটি IP68 রেটিং সহ আসায়, জল-ধুলো প্রতিরোধী।

ক্যামেরা, ব্যাটারি ও AI ফিচার

ফটোগ্রাফির জন্য POCO F7 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও শুট করা যাবে, যদিও ফ্রন্ট ক্যামেরা ১০৮০পি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা সিলিকন-কার্বন টেকনোলজি সহ এসেছে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে।

POCO F7 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১ ভিত্তিক হারপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এটি ৪ বছর ধরে ও আপডেট ও ৬ বছর ধরে সিকিউরিটি আপডেট সাবে। আর এই ফোনে পাওয়া যাবে একগুচ্ছ AI ফিচার, যেমন এআই ম্যাজিক ইরেজার প্রো, এআই স্কাই রিপ্লেসমেন্ট ও Google-এর Circle to Search।