জয়েন করুন

Poco F7: বাজেট ফোনে ফ্ল্যাগশিপ ফিল, বিশাল ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং সহ লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 11:52 PM

শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে পোকোর পরবর্তী স্মার্টফোন Poco F7। সংস্থাটি বছরের শুরুতে Poco F7 Pro আর F7 Ultra লঞ্চের পর এবার Poco F7 মডেলটি নিয়ে আসছে। সম্প্রতি একটি রিপোর্টে ফোনটির লঞ্চের সময় উল্লেখ করা হয়েছে। এই ডিভাইসে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৭৫৫০ এমএএইচ ব্যাটারি।

কখন লঞ্চ হবে Poco F7

SmartPrix তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৭ থেকে ১৯ জুনের মধ্যে পোকো এফ৭ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। ভারতের বাজারেও ঠিক এই সময়ে ফোনটি পা রাখতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনো এর আগমনের তারিখ জানানো হয়নি।

Poco F7 এর সম্ভাব্য ফিচার আর স্পেসিফিকেশন

ইতিমধ্যেই জানা গেছে যে, পোকো এফ৭ স্মার্টফোনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১.৫কে এবং রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য সামনে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। পোকো এফ৭ অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২.০ কাস্টম স্কিনে চলবে। সঙ্গে থাকবে IP68/IP69 রেটিং, অর্থাৎ ধুলো আর জল প্রতিরোধও করবে ডিভাইসটি।

Poco F7 এর ব্যাটারি বিভাগে দুটি আলাদা ভ্যারিয়েন্ট দেখা যাবে – গ্লোবাল মডেলে থাকতে পারে ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি, আর ভারতীয় ভ্যারিয়েন্টে দেওয়া হবে ৭,৫৫০ এমএএইচ বিশাল ব্যাটারি। দুটোতেই ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা