TRENDS ▸
Tech GupMobilesPoco F7 India Launch Timeline May June Suggest Redmi Turbo 4 Pro Global Version Sup 26 03
Poco F7 Launch Date in India

এই মাসে লঞ্চ হচ্ছে Poco F7, থাকবে Redmi Turbo 4 Pro এর জবরদস্ত ফিচার

সুমন পাত্র, কলকাতা: পোকো এই সপ্তাহে অর্থাৎ ২৭ মার্চ সিঙ্গাপুরে Poco F7 Pro এবং Poco F7 Ultra ফোন লঞ্চ করতে চলেছে। যদিও বেস মডেল Poco F7 এর লঞ্চের তারিখ নিয়ে কোম্পানির তরফে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে এরই…

avatar
Written By : Suman Patra
Updated Now: July 24, 2025 10:29 PM

সুমন পাত্র, কলকাতা: পোকো এই সপ্তাহে অর্থাৎ ২৭ মার্চ সিঙ্গাপুরে Poco F7 Pro এবং Poco F7 Ultra ফোন লঞ্চ করতে চলেছে। যদিও বেস মডেল Poco F7 এর লঞ্চের তারিখ নিয়ে কোম্পানির তরফে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে এক টিপস্টার ভারতে এই সিরিজ কবে নাগাদ আসতে পারে সে সম্পর্কে জানিয়েছেন।

ইতিমধ্যেই জানা গেছে যে Poco F7 সিরিজে স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে এবং এটি গত বছরের Poco F6 5G-এর তুলনায় অনেক আপগ্রেড সহ আসবে। যদিও রিপোর্টে বলা হয়েছে যে Poco F7 Pro এবং Poco F7 Ultra ভারতীয় বাজারে লঞ্চ হবে না। তবে Poco F7 মডেলটি এদেশে আসবে।

ভারতে কখন লঞ্চ হতে পারে Poco F7 | Poco F7 Launch Date in India

টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) দাবি করেছেন যে, পোকো এফ৭ এই বছরের মে বা জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস এলিট প্রসেসর। এর আগে পোকো এফ৬ ৫জি গত মে মাসে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর সহ এসেছিল।

Poco F7 Pro এবং Poco F7 Ultra এর গ্লোবাল লঞ্চ

আগামীকাল ২৭ মার্চ সিঙ্গাপুরে একটি ইভেন্টে পোকো এফ৭ প্রো এবং পোকো এফ৭ আল্ট্রা লঞ্চ করা হবে। এই ইভেন্ট ভারতীয় সময়ে দুপুর ১:৩০ টায় (GMT ৮:০০) শুরু হবে। প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে, অপরদিকে আল্ট্রা ভ্যারিয়েন্টে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস এলিট চিপসেট।

রিপোর্টে বলা হয়েছে, ভারতে শুধুমাত্র পোকো এফ৭ লঞ্চ হবে, অর্থাৎ পোকো এফ৭ প্রো এবং এফ৭ আল্ট্রা ভারতীয় বাজারে আসবে না। এছাড়া, পোকো এফ৭ ডিভাইসটি রেডমি টার্বো ৪ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হতে পারে।