জয়েন করুন

বাহুবলী ব্যাটারি সহ বাজারে আসছে Poco F7 ও Poco F7 Ultra, থাকবে পাওয়ারফুল প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 6:11 AM

পোকো ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Poco F7 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসতে চলেছে – Poco F7 এবং Poco F7 Ultra। কয়েকদিন আগেই Poco India সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি রহস্যজনক টিজার পোস্ট করে। যদিও অফিসিয়াল লঞ্চের তারিখ এখনো জানানো হয়নি, তবে Flipkart-এ ইতিমধ্যে Poco F7 সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এছাড়া পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু টন্ডন আজ Poco F7 Ultra-এর এক ঝলক শেয়ার করেছেন।

Poco F7 সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে

রিপোর্ট অনুযায়ী, পোকো এফ৭ আল্ট্রা স্মার্টফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬৫৫০ এমএএইচ ব্যাটারি। যদিও ভারতীয় ভ্যারিয়েন্টে আরও বড় ব্যাটারি থাকার সম্ভাবনার কথা শোনা গেছে। এছাড়া কিছু ফিচারের মধ্যে পার্থক্য দেখা যেতে পারে। পোকো এফ৭ আল্ট্রা নিঃসন্দেহে প্রিমিয়াম রেঞ্জে ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী ফোন হয়ে উঠবে।

এদিকে Poco F7 এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। প্রসেসর হিসেবে দেওয়া হবে নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর, আর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে LTPS OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা।

Poco F7 সিরিজ কবে লঞ্চ হতে চলেছে

যদিও এখনো পোকো এফ৭ সিরিজের সঠিক লঞ্চের তারিখ বা দাম সামনে আসেনি, তবে Flipkart-এর মাইক্রোসাইট লাইভ হওয়ার অর্থ ফোনগুলি লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। Poco সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এদের লঞ্চের তারিখ জানাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি