জয়েন করুন

২৪ জুন ২৪ জিবি র‌্যাম সহ বাজারে আসছে Poco F7, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে ৭৫৫০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 20, 2025 2:23 PM

আগামী ২৪ জুন ভারতে লঞ্চ হতে চলেছে পোকোর বহু প্রতীক্ষিত স্মার্টফোন, Poco F7। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এর ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। এখান থেকে ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে। জানা গেছে এই ডিভাইসে থাকবে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর, ৭৫৫০ এমএএইচ ব্যাটারি ও ২৪ জিবি পর্যন্ত র‌্যাম। আজ আবার একটি পোস্টারে Poco F7 এর দাম সম্পর্কে ইঙ্গিতে দেওয়া হয়েছে।

Poco F7 এর দাম কত হতে পারে

ব্র্যান্ডটি আজ একটি পোস্টারে পোকো এফ৭ ফোনের দাম সামনে এনেছে। তারা নিশ্চিত করেছে যে, এটি ৩৫,০০০ টাকার কমে পাওয়া যাবে। অর্থাৎ দামের দিক থেকে এই স্মার্টফোনটি সরাসরি টেক্কা দেবে iQOO Neo 10 সহ সেগমেন্টের অন্যান্য ডিভাইসের সাথে।

Poco F7 এর স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে, পোকো এফ৭ স্মার্টফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এটি ১২ জিবি LPDDR5x ফিজিক্যাল র‌্যাম সহ আসবে। আবার ভার্চুয়াল র‌্যামের মাধ্যমে এতে সর্বোচ্চ ২৪ জিবি র‌্যামের সুবিধা মিলবে। ফোনটি যাতে অতিরিক্ত গরম না হয় তার জন্য থাকছে ৬,০০০mm²-এর বিশাল কুলিং ইউনিট।

পোকোর তরফে আগেই জানানো হয়েছিল যে, F7 এর ভারতীয় মডেলে থাকবে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ২২.৫ ওয়াট রিভার্স চার্জিংয়েরও সুবিধা থাকবে।

Redmi Turbo 4 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে Poco F7

রিপোর্ট অনুযায়ী, Poco F7 মডেলটি আসলে Redmi Turbo 4 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা কেবল চীনেই উপলব্ধ। রেডমির এই মডেলের ব্যাটারি ক্যাপাসিটিও একই।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি