জয়েন করুন

গ্লসি ফিনিশ থেকে সার্কিট প্যাটার্ন, Poco F7 এর নতুন ডিজাইনে নজর কাড়ছে স্পেশাল এডিশন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 16, 2025 9:19 PM

পোকোর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Poco F7 এখনও বাজারে আসেনি। কিন্তু তার আগেই এর ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। জানা গেছে এতে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর, ৩২০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা ও ৭৫৫০ এমএএইচ ব্যাটারি থাকবে। আজ আবার টিপস্টার সুধাংশু অম্ভোরে Poco F7 ফোনের হোয়াইট ও সিলভার স্পেশাল এডিশনের ছবি ফাঁস করেছে।

Poco F7 এর হোয়াইট ও সিলভার স্পেশাল এডিশনের ছবি প্রকাশ্যে

ডিজাইনের কথা বললে, পোকো এফ৭ ফোনের ব্ল্যাক ও হোয়াইট ভ্যারিয়েন্টগুলিতে রয়েছে খুবই মিনিমালিস্টিক লুক, ঝকঝকে গ্লসি ফিনিশ, উপর-নিচে সাজানো ডুয়াল ক্যামেরা, আর একেবারে নিচে ছোট করে ‘Poco’ ব্র্যান্ডিং। এই ভ্যারিয়েন্টগুলিতে কোনো বিশেষ টেক্সচার নেই। তবে স্পেশাল এডিশনের যে ছবি ফাঁস হয়েছে, সেখানে দেখা গেছে এর ব্যাক প্যানেলটা কাঁটা আছে ডায়াগোনালভাবে, ওপরের অংশে রয়েছে মক ভেন্ট, সার্কিট ডিজাইনের মতো প্যাটার্ন, আর সরাসরি স্ন্যাপড্রাগন ব্র্যান্ডিং।

হার্ডওয়্যারের কথা বললে, পোকো এফ৭ মডেলে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট, LPDDR5X র‌্যাম এবং UFS 4.1 স্টোরেজ। এতে ৬.৮৩ ইঞ্চি বড় AMOLED প্যানেল দেওয়া হবে, যার রেজোলিউশন ২৭৭২x১২৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩২০০ নিট ব্রাইটনেস।

ফটোগ্রাফির জন্য Poco F7 এর সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর (OIS সহ) ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য এর গ্লোবাল ভার্সনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, কিন্তু ভারতীয় মডেলে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। উভয় ভ্যারিয়েন্টে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Poco F7 এর অন্যান্য ফিচারের মধ্যে মিলবে IP68 রেটিং (জল ও ধুলো প্রতিরোধে), ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি