TRENDS ▸
Tech GupMobilesPoco F7 Spotted Nbtc Sdppi Certification Ahead Of India Global Launch Expected Specifications
Poco F7 Spotted NBTC Certification

Poco F7 নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে Redmi Turbo 4 Pro, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

পোকোর নতুন স্মার্টফোন Poco F7 আগামী জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ইতোমধ্যেই এটি এশিয়ার বিভিন্ন দেশের সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন পেয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের FCC থেকে ছাড়পত্র পেয়েছিল Poco F7। এখন আবার থাইল্যান্ডের NBTC ও ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 27, 2025 3:55 PM

পোকোর নতুন স্মার্টফোন Poco F7 আগামী জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ইতোমধ্যেই এটি এশিয়ার বিভিন্ন দেশের সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন পেয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের FCC থেকে ছাড়পত্র পেয়েছিল Poco F7। এখন আবার থাইল্যান্ডের NBTC ও ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইট থেকেও এই ডিভাইসটি অনুমোদন পেয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে Poco F7 এর এন্ট্রি যে আসন্ন তা একপ্রকার নিশ্চিত।

Poco F7 ছাড়পত্র পেল NBTC ও SDPPI সাইটের

থাইল্যান্ডের NBTC ডেটাবেসে 25053PC47G মডেল নম্বর সহ পোকো ডিভাইসটি তালিকাভুক্ত হয়েছে। জানা গেছে এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এদিকে ইন্দোনেশিয়ার SDPPI সাইটেও ফোনটি উপস্থিত হয়েছে। যদিও এখান থেকে স্মার্টফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি।

এর আগে এই সিরিজের অধীনে Poco F7 Pro ও Poco F7 Ultra লঞ্চ হয়েছে, এবার স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Poco F7 বাজারে আসছে। এর আগে ফোনটি ভারতের BIS, সিঙ্গাপুরের IMDA এবং ইউরোপীয় EEC থেকেও সার্টিফিকেশন পেয়েছে।

রিপোর্ট অনুযায়ী Poco F7 স্মার্টফোনটি Redmi Turbo 4 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে পোকো ফোনে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চি OLED LTPS ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট।

এদিকে পোকো এফ৭ এর গ্লোবাল ভার্সনে ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি থাকলেও ভারতে এটি ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। উভয় মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পোকো এফ৭ এর সামনে ২০ মেগাপিক্সেল এবং পিছনে দুটি ক্যামেরা থাকবে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর।

এছাড়া এই ডিভাইসে IR ব্লাস্টার, ডুয়াল স্পিকার, আইপি৬৮/৬৯ রেটেড ওয়াটারপ্রুফিং এবং হাইপারওএস ২.০ অপারেটিং সিস্টেম (যা অ্যান্ড্রয়েড ১৫-এর ওপর ভিত্তি করে) থাকার সম্ভাবনা রয়েছে।