জয়েন করুন

ভারতের সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে Poco F7, থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 15, 2025 4:39 PM

ভারতীয় বাজারে চলতি মাসেই পা রাখতে চলেছে পোকো-র পরবর্তী স্মার্টফোন POCO F7। তার আগে ই-কমার্স সাইট Flipkart-এ ডিভাইসটির জন্য ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। সেখান থেকে এই ফোনের বেশ কয়েকটি আকর্ষণীয় স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়া POCO F7 এর দুটি ছবিও সামনে এসেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

POCO F7 বড় ব্যাটারি সহ লঞ্চ হবে

ফ্লিপকার্ট এর মাইক্রোসাইট অনুযায়ী, পোকো এফ৭ ডিভাইসের ট্যাগলাইন রাখা হয়েছে ‘India’s Largest Battery’। জানা গেছে এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যেখানে এর গ্লোবাল ভার্সনে থাকবে মাত্র ৬৫০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, একবার চার্জে এই ফোন দিব্যি চলবে প্রায় ২.১৮ দিন। শুধু তাই নয়, ফোনটির ব্যাটারি ১৬০০ চার্জ সাইকেল পর্যন্ত ৮০% ক্যাপাসিটি ধরে রাখতে পারবে বলেও দাবি করা হয়েছে। আর পোকো এফ৭ মডেলে থাকবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট।

স্লিম ডিজাইন সহ আসবে POCO F7

পোকো জানিয়েছে, তারা আসন্ন এফ৭ ডিভাইসে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি’ ব্যবহার করবে, যার ফলে ৫০% বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া সম্ভব হচ্ছে মাত্র ৮মিমি জায়গা নিয়ে। উল্লেখ্য, পোকো এফ৬ ডিভাইসে ছিল ৫০০০ এমএএইচ ব্যাটারি।

POCO F7 এর রেন্ডার ছবি ও ডিজাইন

পোকো এফ৭ এর রেন্ডার থেকে জানা গেছে ফোনটি দুটি কালার অপশনে আসবে – একটি ব্ল্যাক x গ্রে/সিলভার ডুয়েল টোন, অন্যটি ক্লাসিক ব্ল্যাক। ব্ল্যাক ভার্সনে থাকবে একদম ক্লিন ব্যাক প্যানেল, যার উপরের দিকে থাকবে পিল-আকৃতির ক্যামেরা সেটআপ।

কবে আসছে POCO F7?

রিপোর্ট অনুযায়ী, জুন মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহেই ভারতে আত্মপ্রকাশ করতে পারে এই ‘ফ্ল্যাগশিপ কিলার’। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ৬.৮৩ ইঞ্চি ১.৫কে OLED ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট), ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি