জয়েন করুন

Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2026 9:02 PM

Poco F8 Ultra গত বছরের নভেম্বরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার সংস্থাটি এর উত্তরসূরি মডেল বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। গত কয়েকদিন ধরে আসন্ন এই হ্যান্ডসেট সম্পর্কে একের পর এক তথ্য সামনে আসছে। আজ Poco F9 Ultra এর ডিজাইন ডায়াগ্রামও প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া ছবি থেকে ফোনের সামনের দিকের ডিজাইন সম্পর্কে জানা গেছে। এর পাশাপাশি হ্যান্ডসেটটির ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের সম্ভাব্য দামও সামনে এসেছে।

Poco F9 Ultra এর ডিজাইন

একটি X পোস্টে টেক ব্লগার পারস গুগলানি (@passionategeekz) Poco F9 Ultra এর একটি ছবি শেয়ার করেছেন। ছবি অনুযায়ী এই ফোনে ফ্ল্যাট টাচস্ক্রিন থাকতে পারে। ডিসপ্লের উপরের মাঝখানে হোল-পাঞ্চ কাটআউট দেখা যাচ্ছে, যেখানে সেলফি এবং ভিডিও কলের ক্যামেরা দেওয়া হবে। আর ডিভাইসের চারপাশে তুলনামূলক পাতলা বেজেল থাকবে বলেও ইঙ্গিত মিলেছে। এর পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল ডান পাশে রাখা হয়েছে।

নিচে থাকবে USB Type-C পোর্ট

ছবিতে আরও দেখা গেছে, পোকো এফ৯ আল্ট্রা এর নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট থাকতে পারে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই পোর্টের পাশেই সিম ট্রে থাকবে বলেও দাবি করা হয়েছে।

Poco F9 Ultra এর সম্ভাব্য দাম

টিপস্টারের দাবি করেছেন, Poco F9 Ultra এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ইউরোপে ১,১৯৯ ইউরো রাখা হতে পারে, যা প্রায় ১,৩৩,০০০ টাকার কাছাকাছি।

এই দাম Poco F8 Ultra এর তুলনায় অনেকটাই বেশি। বর্তমানে Xiaomi France এর অনলাইন স্টোরে এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২৯ ইউরো, অর্থাৎ প্রায় ৭০,০০০ টাকা।

Poco F9 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্ট মারফত সামনে এসেছে যে, আসন্ন এই মডেলে কোয়ালকমের ৩ এনএম প্রসেসে তৈরি ফ্ল্যাগশিপ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হতে পারে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক শাওমি হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এতে LPDDR5x Ultra র‌্যাম এবং UFS 4.1 স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য পিছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি