TRENDS ▸
Tech GupMobilesPoco M7 Plus 5g 4gb Ram Variant To Launch In India Soon Flipkart Big Billion Days Sale
Poco M7 Plus 5G Launch

Poco M7 Plus 5G এর নতুন 4 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হচ্ছে, পাওয়া যাবে Flipkart Big Billion Days সেলে

গত আগস্ট মাসে Poco M7 Plus 5G মডেলটি ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট সহ ভারতে লঞ্চ হয়। তবে শীঘ্রই ফোনটি আরও একটি নতুন র‍্যাম ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। এই মাসের শেষের দিকে Flipkart থেকে নতুন মডেলটি কেনা যাবে।…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 13, 2025 8:52 PM

গত আগস্ট মাসে Poco M7 Plus 5G মডেলটি ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট সহ ভারতে লঞ্চ হয়। তবে শীঘ্রই ফোনটি আরও একটি নতুন র‍্যাম ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। এই মাসের শেষের দিকে Flipkart থেকে নতুন মডেলটি কেনা যাবে। এর দামও তুলনামূলক ভাবে কম রাখা হবে। যেহেতু Poco M7 Plus 5G এর নতুন মডেলে ৪ জিবি র‌্যাম পাওয়া যাবে। এছাড়া আসন্ন এই ভ্যারিয়েন্টে আগের মতোই ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

Flipkart Big Billion Days সেলে পাওয়া যাবে Poco M7 Plus 5G এর নতুন ভ্যারিয়েন্ট

শুক্রবার কোম্পানির তরফে জানানো হয়েছে, Poco M7 Plus 5G এর ৪ জিবি “লিমিটেড ভার্সন” ভ্যারিয়েন্ট শীঘ্রই বাজারে আসছে। এই মডেলটি ফেস্টিভ সেলের সময় কেনা যাবে। জানিয়ে রাখি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। যদিও Flipkart Plus এবং Black মেম্বাররা ২২ সেপ্টেম্বর থেকে সেলে কেনাকাটা করতে পারবেন।

Poco M7 Plus 5G এর দাম ও কালার অপশন

আগেই বলেছি যে, পোকো এম৭ প্লাস ৫জি ভারতে এই মুহূর্তে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে উপস্থিত।‌ এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি‌ র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকা। এটি অ্যাকোয়া ব্লু, কার্বন ব্ল্যাক এবং ক্রোম সিলভার কালার অপশনে পাওয়া যায়।

Poco M7 Plus 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৭ প্লাস ৫জি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। এতে ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৯ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১,০৮০×২,৩৪০ পিক্সেল) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এই মডেলে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Poco M7 Plus 5G স্মার্টফোনে AI সমর্থিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও আরেকটি সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৪ রেটিং আছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।