জয়েন করুন

POCO M8 Pro নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে Redmi Note 15 Pro+

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 24, 2025 11:20 AM

শাওমির সাব-ব্র্যান্ড POCO শীঘ্রই গ্লোবাল মার্কেটে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর নাম রাখা হবে POCO M8 Pro। আর আজ একটি রিপোর্টে বলা হয়েছে যে, এই স্মার্টফোনটি Redmi Note 15 Pro+-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। এর আগেও POCO বহুবার রেডমির মডেলকে রিব্র্যান্ড করে নতুন নামে বাজারে এনেছে। তবে এবার তারা কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। আসুন আপকামিং ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Redmi Note Pro+ চীনে লঞ্চ হয়েছে

সম্প্রতি চীনে রেডমি নোট ১৫ সিরিজের তিনটি মডেল লঞ্চ হয়েছে। এগুলি হল Redmi Note 15 5G, Note 15 Pro 5G এবং Note 15 Pro+ 5G। স্বাভাবিকভাবে Pro+ মডেলটি হল সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল। এই ডিভাইসটিকেই পোকো নিজেদের ব্র্যান্ড সহ গ্লোবাল মার্কেটে আনতে চলেছে। তবে এর ব্যাটারি ও চার্জিং ক্ষমতা ভিন্ন হবে।

POCO M8 Pro এর ব্যাটারি ও চার্জিং

টিপস্টার PaperKing13 একটি এক্স পোস্টে দাবি করেছেন যে, চীনে রেডমি নোট ১০ প্রো প্লাস মডেলটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং সহ এলেও। পোকো এম৮ প্রো ফোনে থাকবে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কমিয়ে চার্জিং স্পিড সামান্য বাড়ানো হয়েছে। ফলে ফোনটি দ্রুত চার্জ হবে।

POCO-র কৌশলে বদল

আমরা এতদিন দেখেছি, POCO তাদের M-সিরিজে রেডমির লেটেস্ট সিরিজের বেস মডেল রিব্র্যান্ড করে গ্লোবাল মার্কেটে লঞ্চ করত। যেমন, POCO M7 Pro ছিল Redmi Note 14 মডেলের রিব্র্যান্ড। কিন্তু এবার শাওমির সাব-ব্র্যান্ডটি সরাসরি Pro+ ভার্সনকে বেছে নিয়েছে, যা আদতে তাদের নতুন কৌশল।

যেহেতু ব্যাটারি ও চার্জিং স্পিড ছাড়া অন্যান্য ফিচার একই থাকবে, তাই POCO M8 Pro স্মার্টফোনে আমরা ৬.৮৩ ইঞ্চি মাইক্রো-কার্ভড ডিসপ্লে পাবো, যার রেজোলিউশন থাকবে ১.৫কে, টাচ স্যাম্পলিং রেট ৪৮০ হার্টজ ও রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট।

ফটোগ্রাফির জন্য পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৮০০ প্রাইমারি লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর অন্য দুটি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা