জয়েন করুন

Poco M8x 5G গোল্ড ফিনিশ ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হচ্ছে, Flipkart থেকে কেনা যাবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 17, 2026 2:26 PM

Poco M সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন ভারতে আসতে চলেছে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে শীঘ্রই এদেশে লঞ্চ হবে Poco M8x 5G। ইতিমধ্যেই ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির ডিজাইন সম্পর্কে জানা গেছে। পাশাপাশি এটি Flipkart থেকে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও প্রকাশ্যে আনা হয়নি। আসুন Poco M8x 5G সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Poco M8x 5G ভারতে লঞ্চ হচ্ছে

এই মাসের শুরুতেই ভারতে এসেছিল Poco M8 Power। এবার একই সিরিজের অধীনে আরও একটি ফোন বাজারে আসতে চলেছে। Xiaomi-র সাব-ব্র্যান্ড Poco নিশ্চিত করেছে, খুব শীঘ্রই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে Poco M8x 5G।

ডিভাইসটির জন্য ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখান থেকে জানা গেছে যে, ভারতে স্মার্টফোনটি Flipkart থেকে বিক্রি হবে।

Poco M8x 5G এর ডিজাইন

মাইক্রোসাইটে পোকো এম৮এক্স ৫জি মডেলের ডিজাইনের ঝলক দেখানো হয়েছে। এর পিছনের অংশ ফ্ল্যাট এবং টেক্সচারযুক্ত হবে। উপরের বাঁ দিকের কোণে থাকবে বর্গাকার আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল, যা গোল্ড ফিনিশ সহ আসবে। আর ফোনটির একটি কালার অপশন হবে গ্রীন। ফ্রেম এবং ক্যামেরা মডিউলেও একই গোল্ড ফিনিশ থাকবে। ব্যাক প্যানেলের মাঝামাঝি অবস্থানে থাকবে পোকোর ব্র্যান্ডিং। আর ডান পাশে দেখা মিলবে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বাটনের।

ক্যামেরা ও অন্যান্য তথ্য

জানা গেছে Poco M8x 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকবে। যদিও এর লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন, ফিচার বা দাম এখনও প্রকাশ করা হয়নি।

Poco M8 Power এর দাম ও ফিচার

ভারতে Poco M8 Power এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৩৯৬ পিক্সেল) AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ চিপসেট, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে বড় ৮০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি