জয়েন করুন

Realme 14 5G সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এল, রয়েছে AI ক্যামেরা, যুগান্তকারী ডিজাইন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 13, 2025 2:26 PM

Realme 14 Pro সিরিজ বাজারে ঝড় তুলে জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছে। আবার চলতি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে স্মার্টফোনগুলি বিশ্ববাজারের জন্য লঞ্চ করা হয়েছে। এবার Realme 14 সিরিজের গ্লোবাল লঞ্চ অফিসিয়ালি টিজ করল কোম্পানি। টিজারে Realme 14 5G মডেলটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। ডিজাইনের পাশাপাশি ফোনটির বেশ কিছু ফিচার্স সামনে এসেছে।

Realme 14 5G সিরিজের ডিজাইন ও ফিচার্স

কোম্পানির গ্লোবাল হ্যান্ডেল থেকে এক্স (সাবেক টুইটার)-তে রিয়েলমি ১৪ ৫জি-কে ‘সিরিজ’ বলা হয়েছে, যার অর্থ একাধিক মডেল থাকতে পারে। টিজার পোস্টারে নতুন ‘Mecha Design’-কে রূপালী রঙে দেখানো হয়েছে। ব্যাক প্যানেলের আয়তাকার মডিউলে ডুয়াল-ক্যামেরা সেন্সর, একটি এলইডি ফ্ল্যাশ ও একটি অতিরিক্ত কাটআউট রয়েছে।

লেআউটের মধ্যে “৫০ এমপি (মেগাপিক্সেল) AI ক্যামেরা” লেখা আছে। ভলিউম রকার এবং পাওয়ার বোতামটি ডানদিকে রয়েছে। পাওয়ার বাটনে কমলা অ্যাকসেন্ট দেখা যাচ্ছে, ফলে লুকসে আলাদা মাত্রা যোগ হয়েছে। উল্লেখ্য, ক্যামেরা মডিউলের মধ্যে অতিরিক্ত কাটআউট বাদ দিলে, ফোনটির ডিজাইন গত মাসে চীনে লঞ্চ হওয়া Realme Neo 7x ও আসন্ন Realme P3 5G-এর সাথে প্রায় মিলে যায়।

Realme 14 5G সর্ম্পকে আর কী জানা গিয়েছে

Realme 14 5G সম্প্রতি TDRA শংসাপত্র পেয়েছে এবং সেখান থেকেই মার্কেটিং নামটি নিশ্চিত করা হয়েছিল। ফোনটির স্টোরেজ এবং রঙের বিকল্পগুলি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এটি রূপালী, গোলাপী, এবং টাইটানিয়াম রঙে পাওয়া যেতে পারে। ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন উপলব্ধ হবে। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17