জয়েন করুন

দুর্দান্ত AI ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme 14 Pro Lite 5G, দাম, ফিচার্স জেনে নিন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 4, 2025 1:40 PM

Realme 14 Pro Lite 5G ভারতে চুপিচুপি লঞ্চ হয়ে গেল। দামের দিক থেকে এটি মিড-রেঞ্জ স্মার্টফোন যা Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং HyperImage+ ক্যামেরা সিস্টেমের সঙ্গে এসেছে। ফোনটির ক্যামেরায় উন্নত বোকেহ, নাইট মোড, পরিষ্কার এবং ন্যাচারাল স্কিন টোন ফুটে উঠবে। এছাড়াও, অ্যান্ড্রয়েড নির্ভর Realme UI 6.0 কাস্টম স্কিনে এআই স্মার্ট রিমুভালের এর মতো NextAI বৈশিষ্ট্য রয়েছে।

Realme 14 Pro Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি-এর সামনে ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এবং সর্বোচ্চ ২,০০০ নিট ব্রাইটনেসের ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন রয়েছে। ফোনের ভিতরে অবস্থিত ৫,২০০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সমর্থন করে।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমির এই ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে রান করে। এছাড়া, ৮ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম এক্সপ্যানশন সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, ডুয়াল স্পিকার, আইপি৬৫ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স এবং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন উপলব্ধ।

ভারতে Realme 14 Pro Lite 5G-এর দাম

রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোনের ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের মূল্য ২৩,৯৯৯ টাকা। এটি দুটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে – গ্লাস পার্পল এবং গ্লাস গোল্ড। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি