জয়েন করুন

আগামী মাসেই রিয়েলমির বড় চমক, ৫১২ জিবি মেমোরি সহ এন্ট্রি নিচ্ছে Realme 15 Pro

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 16, 2025 11:37 AM

চলতি বছরের শুরুতেই রিয়েলমি বাজারে এনেছে Realme 14 সিরিজের স্মার্টফোন। এর মধ্যে ভারতেও বেশ কয়েকটি মডেল এসেছে। এখন ব্র্যান্ডটি Realme 15 সিরিজ নিয়ে কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী কয়েকমাসের মধ্যে এই সিরিজের ফোনগুলি বাজারে চলে আসবে। আজ সিরিজের Realme 15 Pro মডেলটি নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি।

Realme 15 Pro মডেলে কী থাকছে

৯১মোবাইলস-এর একটি রিপোর্টে জানানো হয়েছে, রিয়েলমি ১৫ প্রো-এর মডেল নম্বর থাকবে RMX5101। ইতিমধ্যেই ইউরোপের EEC অথরিটির ছাড়পত্রও পেয়ে গেছে ডিভাইসটি। ভারতে এটি একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

রঙের দিক থেকেও রিয়েলমি এইবার কিছুটা ফ্যাশন সচেতন হয়ে উঠেছে বলেই মনে হচ্ছে। এটি ভেলভেট গ্রিন, সিল্ক পার্পল এবং ফ্লোয়িং সিলভার কালার অপশনে পাওয়া যাবে। নামগুলি শুনেই বোঝা যাচ্ছে, ডিজাইন এবং ফিনিশিং-এ এক ঝলক ডিভাইসগুলিতে দেখা যাবে।

Realme 15 Pro কবে আসছে?

যদিও ব্র্যান্ডের তরফে রিয়েলমি ১৫ প্রো সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি, তবে সার্টিফিকেশন সাইটে উপস্থিতি জানান দিচ্ছে যে এর আগমনে খুব বেশি দেরি নেই। রিপোর্ট অনুযায়ী জুলাইয়ের শেষের দিকে ফোনটি লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, গত বছরও রিয়েলমি ১৩ প্রো ডিভাইসটি জুলাইতেই বাজারে এসেছিল। সেক্ষেত্রে রিয়েলমি ১৫ প্রো মডেলটিরও একই সময়ে লঞ্চের সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন