জয়েন করুন

Realme 15T: ছোট আইফোন নিয়ে আসছে রিয়েলমি, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 28, 2025 9:44 AM

রিয়েলমি সম্প্রতি তাদের নম্বর সিরিজের অধীনে Realme 15 ও 15 Pro লঞ্চ করেছে। তবে এখানেই থেমে নেই ব্র্যান্ডটি। শীঘ্রই এই সিরিজে জুড়তে চলেছে নতুন সদস্য, যার নাম Realme 15T। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব আজ ফোনটির স্পেসিফিকেশন থেকে দাম ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, ডিভাইসটি মাত্র ৭.৭৯ মিমি পুরু হবে এবং ওজন থাকবে ১৮১ গ্রাম। আর Realme 15T মডেলকে “ছোট iPhone” বলে মার্কেটিং করা হবে বলে জানা গেছে।

Realme 15T এর স্পেসিফিকেশন (ফাঁস)

Realme 15T ফোনের সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ৬ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স চিপসেট ব্যবহার করা হবে, যার বেঞ্চমার্ক স্কোর AnTuTu-তে নাকি ৪.৮ লক্ষের বেশি।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ১৫টি মডেলে দেওয়া হতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৬০ ওয়াট ওয়্যার্ড সাপোর্ট করবে, যদিও বক্সে ৮০ ওয়াট অ্যাডাপ্টার পাওয়া যাবে। এতে রিভার্স ও বাইপাস চার্জিংও সাপোর্ট করবে। স্মার্টফোনটি সিল্ক ব্লু, ফ্লোয়িং সিলভার ও সুট টাইটেনিয়াম কালার অপশনে আসবে।

Realme 15T এর দাম (সম্ভাব্য)

টিপস্টারের দাবি অনুযায়ী, Realme 15T এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ২০,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি কিনতে খরচ হবে ২২,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে প্রায় ২৪,৯৯৯ টাকা।

Realme 15T কবে আসছে বাজারে

যদিও কোম্পানির তরফে এখনও Realme 15T এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী মাসে ফোনটি বাজারে আসতে পারে। কয়েকদিনের মধ্যে আমরা এর জন্য মাইক্রোসাইট লাইভ হতে দেখতে পারি।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে