জয়েন করুন

Realme C71 বাংলাদেশে সস্তায় লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে ৬৩০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 12:52 PM

রিয়েলমি আজ বাংলাদেশ, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে তাদের সি সিরিজের নতুন ফোন হিসেবে Realme C71 লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কাছাকাছি। এই ডিভাইসে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ইউনিসক প্রসেসর। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme C71 এর দাম

রিয়েলমি সি৭১ এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা ( প্রায় ১০,০০০ টাকা)। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা (প্রায় ১২,০০০ টাকা)। বর্তমানে এই ফোনটি দুটি রঙে পাওয়া যাচ্ছে – ব্ল্যাক নাইট আউল আর সোয়ান হোয়াইট।

Realme C71 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৭১ ফোনে দেওয়া হয়েছে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, ফুল চার্জে এই ব্যাটারি প্রায় ৯ ঘণ্টা অনবরত গেম খেলতে দেবে। রিয়েলমি সি৭১ ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল এআই-ক্যামেরা রয়েছে। আর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ডিজাইনের দিক থেকে হ্যান্ডসেটটি যথেষ্ট স্টাইলিশ। এতে আছে ৬.৬৭ ইঞ্চি বড় ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিসপ্লের পিক ব্রাইটনেস ৭২৫ নিটস।

পারফরম্যান্সের জন্য Realme C71 ফোনে ইউনিসক T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে এর র‌্যাম ১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।অন্যদিকে এই ফোনে রয়েছে আর্মরশেল বিল্ড, যা মিলিটারি স্ট্যান্ডার্ড শকপ্রুফ টেস্টে পাশ করেছে। রিয়েলমির দাবি ডিভাইসটি ১.৫ মিটার উঁচু থেকে পড়লেও কিছু হবে না।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন