জয়েন করুন

Realme C73 5G: ১০ হাজার টাকার কমে ৩২ এমপি ক্যামেরা ও ১২ জিবি র‌্যামের স্মার্টফোন, কবে আসছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 11:52 AM

রিয়েলমি বাজারে আনতে চলেছে নতুন বাজেট 5G ডিভাইস। জনপ্রিয় C সিরিজের অধীনে ব্র্যান্ডটি লঞ্চ করতে চলেছে Realme C73 5G। ডিভাইসটি আকর্ষণীয় ডিজাইন, পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্স সহ গ্রাহকদের মন জয় করবে। ই-কমার্স সাইট Flipkart ইতিমধ্যেই ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে ফোনটির লঞ্চের তারিখ, ডিজাইন এবং বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে।

কবে লঞ্চ হবে Realme C73 5G

কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, রিয়েলমি সি৭৩ ৫জি ভারতে লঞ্চ হবে ২ জুন ২০২৫, দুপুর ১২টায়। লঞ্চের পরপরই ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme C73 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৭৩ ৫জি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ক্রিস্টাল পার্পেল, জেড গ্রিন এবং ওনিক্স ব্ল্যাক। এটি মাত্র ৭.৯৪মিমি পুরু হবে, ফলে ফোনটি দেখতে যথেষ্ট স্লিম মনে হবে। আর এর সামনে দেখা যাবে ১২০ হার্টছ রিফ্রেশ রেটের আই-কমফোর্ট স্ক্রিন।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি সি৭৩ ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট‌। ফোনটি ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ আসবে।

পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন Realme C73 5G ডিভাইসে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এদিকে এটি IP64 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো ও জলের ছিটেফোঁটা থেকে সুরক্ষা নিশ্চিত করবে। সঙ্গে থাকছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স বিল্ড কোয়ালিটি।

ফটোগ্রাফির জন্য Realme C73 5G ডিভাইসে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সামনে পাঞ্চ-হোল ডিসপ্লের মধ্যে থাকবে ফ্রন্ট ক্যামেরা। যদিও ক্যামেরা রেজোলিউশন এখনও নিশ্চিত করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী, এতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme C73 5G এর দাম

কোম্পানির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Realme C73 5G-এর দাম ১০,০০০ টাকার কম রাখা হবে। বাজেট রেঞ্জের ক্রেতাদের জন্য এটি আদর্শ 5G ফোন হতে চলেছে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17