জয়েন করুন

ভারতে এন্ট্রি নিল Realme C73 5G, সস্তায় ৬০০০mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 1:25 PM

ঘোষণা মতো রিয়েলমি আজ C সিরিজের অধীনে ভারতে লঞ্চ করল Realme C73 5G ফোন। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কম। আজ, ২ জুন ২০২৫ দুপুর ১২টায় Flipkart থেকে এর বিক্রি শুরু হবে। এই স্মার্টফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Realme C73 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme C73 5G এর ভারতে দাম কত রাখা হয়েছে

ভারতে রিয়েলমি সি৭৩ ৫জি একটি মাত্র কনফিগারেশনে এসেছে – ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। এই দামে 5G সাপোর্টসহ এমন স্পেসিফিকেশন সত্যিই নজর কাড়ে।

Realme C73 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও ডিজাইন

রিয়েলমি সি৭৩ ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, যেখানে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ১০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে।

ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ স্লিম – মাত্র ৭.৯৪ মিমি পুরু। এটি IP64 রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলাবালি বা হালকা জলের ছিটা থেকেও সুরক্ষা দেবে। উপরন্তু, এতে মিলিটারি-গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন রয়েছে।

পারফরম্যান্স ও সফটওয়্যার

রিয়েলমি সি৭৩ ৫জি ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে চলে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য Realme C73 5G ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং

এই ফোনের মুখ্য আকর্ষণ এর ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে আছে ৫ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17