জয়েন করুন

সস্তায় একজোড়া 5G ফোন আনছে রিয়েলমি, এপ্রিলেই লঞ্চ, থাকবে 128 জিবি স্টোরেজ

avatar
Written By : Suman Patra
Updated Now: April 1, 2025 7:02 PM

Realme P3 সিরিজের লঞ্চের রেশ না কাটতেই, ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লাইনআপ আনতে চলেছে রিয়েলমি। কোম্পানির দুই নয়া 5G বাজেট ফোন হিসাবে, Realme C75 ও C73 এই মাসেই লঞ্চ হতে চলেছে। তারিখ এখনও প্রকাশ না হলেও, একটি রিপোর্ট ফোনগুলির মেমরি অপশন, কালার ভেরিয়েন্ট, এবং লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।

Realme C75 ও C73 এপ্রিলে ভারতে আসছে

৯১ মোবাইলেসর একটি প্রতিবেদন অনুসারে, রিয়েলমি সি৭৫ ৫জি ভারতে দুটি মেমরি কনফিগারেশনে উপলব্ধ হবে। প্রথমটি হল ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং দ্বিতীয়টি ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অফার করবে। স্মার্টফোনটির ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর আরএমএক্স৩৯৪৩। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে – পার্পল ব্লসম, লিলি হোয়াট, এবং মিডনাইট লিলি।

অন্যদিকে, রিয়েলমি সি৭৩ ৫জি এর ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর আরএমএক্স৩৯৪৫। প্রথম মডেলটির মতোই স্মার্টফোনটি দুটি মেমরি অপশনে উপলব্ধ হবে। প্রথমটিতে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টিতে ৬ জিবি + ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি ক্রিস্টাল পার্পল, জেড গ্রিন ও অনিক্স ব্ল্যাক নামের তিনটি রঙে লঞ্চ হতে পারে।

উল্লেখ্য Realme RMX3943 বা C75 5G আগে ক্যামেরা FV5 সার্টিফিকেশনে দেখা গিয়েছিল। এতে এফ/১.৮ অ্যাপারচার, ২৮.৪ মিমি লেন্স এবং ১৪৪০x ১০৮০ পিক্সেলের ছবির রেজোলিউশন উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটটি Geekbench প্ল্যাটফর্মেও দেখা গিয়েছে। এটি Android 15 অপারেটিং সিস্টেমের উপস্থিতি নিশ্চিত করে। ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার হতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি