জয়েন করুন

অবশেষে সেল শুরু হচ্ছে Realme GT 7 Dream Edition এর, আগামীকাল কেনা যাবে এই স্পেশাল ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 6:41 PM

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Realme GT 7 Dream Edition। ডিজাইন থেকে স্পেসিফিকেশন, সবকিছুই এই ফোনের নজর কাড়া। যদিও এতদিন এটি কেনা যাচ্ছিল না। তবে আগামীকাল অর্থাৎ ১৩ জুন থেকে এই ফোনের প্রথম সেল শুরু হচ্ছে। Realme GT 7 Dream Edition ই-কমার্স সাইট অ্যামাজন ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।

Realme GT 7 Dream Edition এর দাম ও সেলের সময়

রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। আগামীকাল দুপুর ১২টা থেকে ফোনটির সেল শুরু হবে। স্টক থাকা পর্যন্ত ডিভাইসটি কেনা যাবে।

Realme GT 7 Dream Edition এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন এর ডিজাইন তৈরি হয়েছে অ্যাস্টন মার্টিন আরামকো ফর্মুলা ওয়ান টিমের সহযোগিতায়। এর পিছনে অ্যাস্টন মার্টিনের সিগনেচার গ্রিন শেড দেখা যাবে, তার উপরে রূপালি রঙে লেখা ‘Formula One Team’। এর রিটেল বক্সে আছে F1 রেসকার স্টাইলের সিম ইজেক্টর পিন, এবং অ্যাস্টন মার্টিনের অনুপ্রেরণায় তৈরি সিলভার উইং কেস। সেই সঙ্গে থাকছে কাস্টম ওয়ালপেপার, আইকন আর থিম।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ ড্রিম এডিশন মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৬০০০ নিটস পর্যন্ত এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ফটোগ্রাফির জন্য Realme GT 7 Dream Edition স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17