জয়েন করুন

Realme Narzo 80 Lite 5G: দশ‌ হাজার টাকার কমে ১৬ জুন ভারতে আসছে জাম্বো ব্যাটারির নতুন ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 6:17 PM

রিয়েলমি তাদের নতুন নারজো সিরিজের ফোন Realme Narzo 80 Lite 5G ভারতে আগামী ১৬ জুন, ২০২৫ তারিখে লঞ্চ করতে চলেছে। এটি Amazon ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এই ফোনে থাকবে 5G কানেক্টিভিটি, বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর। আর Realme Narzo 80 Lite 5G এর দাম রাখা হবে ১০,০০০ টাকার কম। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Realme Narzo 80 Lite 5G এর সম্ভাব্য দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি সম্ভবত দুটি ভ্যারিয়েন্টে আসবে। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৯,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হতে পারে ১১,৯৯৯ টাকা।

ইতিমধ্যেই Amazon-এ ফোনটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি এর বিভিন্ন ফিচার সামনে আনা হচ্ছে।

Realme Narzo 80 Lite 5G এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি তাদের আসন্ন নারজো সিরিজের ফোনের ব্যাটারিকে ‘জাম্বো ব্যাটারি’ বলছে। একবার ফুল চার্জ করলে এই ব্যাটারি নাকি ১৫.৭ ঘণ্টা পর্যন্ত ইউটিউবের কনটেন্ট দেখতে দেবে। কিন্তু এত বড় ব্যাটারি থাকার পরেও রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি মাত্র ৭.৯৪মিমি পুরু হবে।

ডিভাইসটি ব্ল্যাক এবং পার্পল কালার অপশনে আসতে পারে। এর পিছনের প্যানেলে থাকবে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল, যার মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং একটি রিং-শেপ LED ফ্ল্যাশ দেওয়া হবে।

Realme Narzo 80 Lite 5G এর প্রাইমারি ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যেতে পারে বলে শোনা যাচ্ছে। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17