জয়েন করুন

Realme Narzo 80 Lite 5G: বাজেটের মধ্যেই সেরা 5G ফোন, ফিচার ও দাম লঞ্চের আগেই ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 5, 2025 1:56 PM

রিয়েলমি তাদের নরজো সিরিজের অধীনে নতুন ফোন আনতে চলেছে। এই ডিভাইসের নাম রাখা হবে Realme Narzo 80 Lite 5G। যদিও রিয়েলমির তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে অনলাইনে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার আর সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। যারা বাজেটের মধ্যে ভালো 5G ফোন খোঁজ করছেন, তাদের জন্য এই মডেলটি উপযুক্ত হতে পারে। আসুন Realme Narzo 80 Lite 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Realme Narzo 80 Lite 5G এর ভারতে দাম ও কালার অপশন (সম্ভাব্য)

সোশ্যাল প্ল্যাটফর্ম X (আগে টুইটার)-এ @prathapgtech নামের এক টেক এক্সপার্ট দাবি করেছেন, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৯,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ১১,৯৯৯ টাকার কাছাকাছি। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে – ক্রিস্টাল পার্পেল ও ব্ল্যাক।

Realme Narzo 80 Lite 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি স্মার্টফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন