জয়েন করুন

পয়লা এপ্রিলেই বড় ঘোষণা, Realme Narzo সিরিজের নতুন ফোন আসছে, দাম জেনে নিন

avatar
Written By : Suman Patra
Updated Now: April 14, 2025 9:04 PM

রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G এবং Narzo 80x আগামী সপ্তাহেই ভারতে আসতে চলেছে। ফোনগুলি আমাজন ইন্ডিয়া ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ হবে। রিয়েলমি ইতিমধ্যেই ক্রেতাদের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে, যা উভয় ফোনের একাধিক ফিচার্স প্রকাশ করেছে। একইসাথে দামের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ভারতে Realme Narzo 80 Pro 5G ও Narzo 80x লঞ্চের তারিখ, দাম, এবং ফিচার্স

রিয়েলমি নার্জো ৮ প্রো ৫জি ও নার্জো ৮০এক্স ভারতে ৯ এপ্রিল, দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। দুটি ফোনই অ্যামাজন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনার জন্য উপলব্ধ হবে। কোম্পানি জানিয়েছে, নার্জো ৮০ প্রো ৫জি এর দাম ২০,০০০ টাকার মধ্যে থাকবে, যেখানে নার্জো ৮০এক্স মডেলটির দাম ১৩,০০০ টাকার নিচে হবে। অর্থাৎ ফোন দুটির বেস মডেলের মূল্য যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকা থেকে শুরু হবে বলে আশা করা যায়।

নার্জো ৮০ সিরিজের উভয় মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। দুই ফোনেই ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। প্রো মডেলটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে, যেখানে নার্জো ৮০এক্স মডেলটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। রিয়েলমি নার্জো ৮০ প্রো ৫জি ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসরে চলবে। আর অন্য ফোনটি ডাইমেনসিটি ৬৪০০ চিপসেটের সাথে আসবে।

Realme Narzo 80 Pro 5G-এর পুরুত্ব ৭.৫ মিমি। এতে গোল ক্যামেরা মডিউল এবং ৪,৫০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস সহ কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম পেয়েছে। অন্যদিকে, ফ্ল্যাট ফ্রেমের Narzo 80x-এর থিকনেস ৭.৯৪ মিমি। এতে আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স ও মিলিটারি গ্রেড শকপ্রুফ বডি থাকবে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল