জয়েন করুন

বাজারে ঝড় তুলবে Realme, এবার আনছে 80W চার্জিং ও 7,000mAh ব্যাটারির ফোন

avatar
Written By : Suman Patra
Updated Now: January 19, 2025 4:06 PM

প্রতি মাসে নতুন ফোন লঞ্চ করা অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়েলমি। গত ডিসেম্বরে চীনে Dimensity 9300+ প্রসেসর ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে Realme Neo 7 ঘোষণা করেছে সংস্থা। আবার চলতি মাসে Realme 14 Pro এবং Realme 14 Pro+ ভারত সহ গ্লোবাল মার্কেটে মুক্তি পেয়েছে। এবার Realme Neo 7 SE নামে আরেকটি নয়া মডেল আনছে তারা। এই স্মার্টফোনেও পাওয়ারফুল ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে।

রিপোর্ট বলছে, Realme Neo 7 SE-এর মডেল নম্বর হল RMX5080। চীনের TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্ম অনুযায়ী, এতে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে। চীনেরই আরেক সার্টিফিকেশন সাইট 3C-তে ফোনটিকে VCB80ACH চার্জারের সঙ্গে দেখা গিয়েছে। এটি ইঙ্গিত করে যে, Neo 7 SE মডেলটি Neo 7-এর মতো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং স্পিড অফার করবে।

Realme Neo 7 SE অন্যান্য স্পেসিফিকেশন

বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রিয়েলমি নিও ৭ এসই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ১.৫কে রেজোলিউশনেল ওলেড ডিসপ্লে পাবে। ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসর চালিত এই ফোন ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। এতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর রিয়েলমি ইউআই ৬ সফটওয়্যার প্রি-লোড করা থাকবে।

সেলফির জন্য, রিয়েলমি নিও ৭ এসই-তে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। আর ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সনি আইএমএক্স৮৮২) এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। এছাড়া, নিরাপত্তার জন্য ফোনে অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আসা করা হচ্ছে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17