জয়েন করুন

রেডমির ফোন টেক্কা দিতে 7000mAh ব্যাটারির দুর্ধর্ষ স্মার্টফোন আনছে Realme

avatar
Written By : Ankita Mondal
Updated Now: January 4, 2025 10:22 AM

রিয়েলমি নিয়ে আসছে নিও সিরিজের লেটেস্ট স্মার্টফোন Realme Neo 7 SE। রেডমি টার্বো 4 লঞ্চ হওয়ার পরপরই সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে‌। এই ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 সিরিজের চিপসেট ব্যবহার করা হবে। উল্লেখ্য, রেডমির ডিভাইসে ডাইমেনসিটি 8400 আল্ট্রা প্রসেসর রয়েছে, তবে Realme Neo 7 SE ডাইমেনসিটি 8400 ম্যাক্স প্রসেসর সহ আসতে পারে। এই ফোনে 7000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Realme Neo 7 SE কখন লঞ্চ হবে

রিয়েলমি নিও 7 এসই ফেব্রুয়ারিতে বাজারে আসবে করবে বলে আশা করা হচ্ছে‌। শুরুতে এটি চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এরপর স্মার্টফোনটি ভারত বা অন্যান্য অঞ্চলে পা রাখবে।

Realme Neo 7 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, রিয়েলমি নিও 7 এসই এর অন্যতম আকর্ষণ হবে এর ব্যাটারি ক্যাপাসিটি। এতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। রিয়েলমি নিশ্চিত করেছে যে এতে সর্বাধুনিক ও শক্তিশালী চিপসেট ডাইমেনসিটি 8400 ম্যাক্স পাওয়া যাবে। সংস্থার দাবি এর বড় ব্যাটারি ফুল চার্জে প্রায় 3 দিন বা তার বেশি সময় ব্যাকআপ দিতে পারে।

দাম

এর পাশাপাশি বড় ব্যাটারির জন্য এই ফোনে আরও ভালো হিট ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবস্থাও থাকবে। তবে রিয়েলমি নিও 7 এসই এর দাম নিয়ে এখনও কিছু জানায়নি। যদিও এই ডিভাইসটি এর চেয়ে বেশি সাশ্রয়ী হবে বলে আমাদের অনুমান। উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি নিও 7 চীনে 2,099 ইউয়ান (প্রায় 24,000 টাকা) থেকে পাওয়া যায়।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন