জয়েন করুন

৮০০০ হাজার টাকা দাম কমলো, Realme P3 লঞ্চের আগেই সস্তা Realme P2 Pro 5G

avatar
Written By : Suman Patra
Updated Now: March 17, 2025 2:21 PM

শীঘ্রই ভারতে আসছে Realme P3 সিরিজের নতুন ফোন। তবে তার আগে দাম কমলো এই সিরিজের পূর্বসূরি অর্থাৎ Realme P2 Pro 5G মডেলের। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি ২৮ শতাংশ ডিসকাউন্টে তালিকাভুক্ত আছে। আবার এর উপর ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে লোভনীয় এক্সচেঞ্জ অফার। আসুন সমস্ত অফারের পর Realme P2 Pro 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Realme P2 Pro 5G এর দাম ও অফার

রিয়েলমি পি২ প্রো ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। তবে স্মার্টফোনটি ফ্লিপকার্টে এখন ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,১৯০ টাকা এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ইএমআই শুরু হবে মাত্র ৯৮০ টাকা থেকে। এর পাশাপাশি আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।

Realme P2 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি পি২ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ওএলইডি কার্ভড ডিসপ্লে। এর রেজোলিউশন ২৪১২ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর স্ক্রিন টু বডি রেশিও ৯৩ শতাংশ। আর স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি পি২ প্রো ৫জি ডিভাইসে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি -৬০০ ওআইএস লেন্স আছে। এর সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল